ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আবু ধাবিতে, জনবসতিতে আঘাতে নিহত ১

আবু ধাবি: যুদ্ধের ১৭ দিন পার। আর সেই যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য (Middle East War)। এবার জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ‘বেপরোয়া’ ইরান। আজ সোমবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
iran-missile-attack-abu-dhabi-civilian-area-middle-east-war-day-17

আবু ধাবি: যুদ্ধের ১৭ দিন পার। আর সেই যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য (Middle East War)। এবার জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ‘বেপরোয়া’ ইরান। আজ সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে আছড়ে পড়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। সূত্রের খবর ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জনের। আবু ধাবি প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে আল বাহিয়া এলাকায় একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। তিনি প্যালেস্তাইনের নাগরিক।

তেহরানে ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলার পরই প্রতিবেশী দেশগুলিকে আক্রমণ করতে শুরু করে ইরান। সূত্রের খবর প্রাথমিকভাবে তাদের লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি। কিন্তু এই আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয় ইরান। আর এবার প্রতিবেশী দেশগুলির জনবসতি লক্ষ্য করেও এবার হামলা চালাতে শুরু করেছে তেহরান।

   

অন্যদিকে রবিবার তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জনবসতিপূর্ণ এলাকাগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছে মার্কিন সেনা। তাই এবার সেখানেও আক্রমণ করতে চলেছে ইরান। ওই এলাকাগুলিতে যারা বাস করে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতেও নির্দেশ দিয়েছিল ইরান। ইরানের তরফে মানচিত্র প্রকাশ করে দেখানো হয়, কোন এলাকাগুলিতে তারা আক্রমণ করবে।

উল্লেখ্য, সোমবার ভোরে দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে ইরানের একটি ড্রোন। যার জেরে দাউদাউ করে জ্বলতে থাকে বিমানবন্দরের একাংশ। তড়িঘড়ি সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবু ধাবিতে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র।

ইতিমধ্যেই আগুনে দাউদাউ করে জ্বলতে থাকা বিমানবন্দরের একাংশের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। একাধিক উড়ান সংস্থার তরফেও বার্তা দেওয়া হয়েছে, দুবাই বিমানবন্দরে উড়ান চলাচল সাময়িকভাবে বন্ধ। তাই বিমানবন্দর সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে কোচি থেকে একটি বিমান দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু সেটি ফিরে এসেছে কোচিতে।

অন্যদিকে এবার ইরান যুদ্ধের আঁচ এবার ভারতের উপর! সোমবার চাবাহার বন্দরে (Chabahar Port) হামলা চালিয়েছে মার্কিন ফাইটার জেট,সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় ইরানের সেনাছাউনি ছিল, সেখানেই হামলা হয়েছে বলে খবর। উল্লেখ্য, ভারতের সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগ স্থাপনের প্রধান উপায় এই বন্দর। কৌশলগতভাবে চাবাহার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেই এবার হামলা চালাল আমেরিকা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google