ওয়াংখেড়েতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বাই – চেন্নাই

Kolkata, April 23: বৃহস্পতিবার আইপিএল ২০২৬-এর ৩৩তম ম্যাচে মুখোমুখি ময়দানে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের বিচারে উভয় দলই খুব একটা ভালো অবস্থায় নেই। তাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Kolkata, April 23: বৃহস্পতিবার আইপিএল ২০২৬-এর ৩৩তম ম্যাচে মুখোমুখি ময়দানে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের বিচারে উভয় দলই খুব একটা ভালো অবস্থায় নেই। তাই আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। IPL

চেন্নাই ও মুম্বাই আইপিএল-এর জনপ্রিয় দুই ফ্রাঞ্চাইজি। প্রচুর সমর্থক উভয় দলের। দুই দলই পাঁচবার করে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে। কিন্তু এই মরসুমটা ভালো যাচ্ছে না কারোরই। উভয় দলই গত ছয়টি ম্যাচে মধ্যে মাত্র দুটি জিতেছে। দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে নেট রান রেটের বিচারে মুম্বাই ইন্ডিয়ান্স তালিকার ৭ নম্বরে এবং সিএসকে ৮ নম্বরে।

   

আগের ম্যাচগুলোতে মুম্বাই শিবিরকে ছন্নছাড়া দেখালেও শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে তারা। ব্যাটিংয়ে তিলক ভার্মা, কুইন্টন ডি’কক, নমন ধীর, রাদারফোর্ড ফর্মে আছেন। তবে ধারাবাহিকতা নেই সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে। চোটের কারণে মাঠে নামছেন না রোহিত। তিনি আজ মাঠে নামলে উন্নত হবে ব্যাটিং ইনিংস।
এছাড়া বোলিংয়ে এখনো ফর্ম হাতড়াচ্ছে ট্রেন্ট বোল্ট, দীপক চাহাররা। পাঁচ গেমের পর অবশেষে গত ম্যাচে একটি উইকেট পান জসপ্রীত বুমরাহ। তবে ৪টি উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন তরুণ বোলার অশ্বিনী কুমার।

উল্টোদিকে চেন্নাই শিবিরে ধারাবাহিকতার অভাব। সঞ্জু স্যামসন সব ম্যাচে জ্বলে উঠতে পারছেন না। অধিনায়ক রুতুরাজও নিষ্প্রভ। মিডল অর্ডার চাপ সামলাতে পারছে না। তাছাড়া চোটের কারণে এতদিন ধোনি খেলতে নামেননি। ধোনি ছাড়া সিএসকে-কে ছন্নছাড়া লেগেছে। আজ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রাক্তন অধিনায়ক নামলে তা বাড়তি ভরসা যোগাবে। তবে বোলিংয়ে ভরসা যোগাচ্ছে জ্যামি ওভারটন, নুর আহমেদ, গুরজাপনীত সিংরা।

আইপিএল ইতিহাসে এক অপরের বিপক্ষে মোট ৩৯টি ম্যাচ খেলেছে মুম্বাই ও চেন্নাই। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স ২১টি এবং চেন্নাই সুপার কিংস ১৮টি ম্যাচে জয়লাভ করেছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যায় মুম্বাইয়ে আবিহাকা আর্দ্র থাকবে। তাপমাত্রা প্রায় ৩১°সে এবং গড় আর্দ্রতা ৪৫ থেকে ৫৫ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচটি ফ্ল্যাট এবং এটি একটি হাই-স্কোরিং ভেন্যু। তাই বোলারদের জন্য বিশেষ সুবিধা হবে না বলেই আশা করা হচ্ছে।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), নমন ধীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), তিলক ভার্মা, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, কৃষ ভগত, জাসপ্রিত বুমরাহ, এএম গাজানফার।
ইমপ্যাক্ট প্লেয়ার: অশ্বনী কুমার।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), সরফরাজ খান, শিবম দুবে, ডিওয়াল্ড ব্রেভিস, এমএস ধোনি (উইকেটরক্ষক), জ্যামি ওভারটন, ম্যাথিউ শর্ট, আনশুল কাম্বোজ, নুর আহমেদ, গুরজাপনীত সিং।
ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ চৌধুরী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google