IPL 2026: হায়দ্রাবাদের দাপটে ভাঙল রাজস্থানের জয়রথ, মরসুমে প্রথম হার

আইপিএল ২০২৬-এর ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার কৌশল ব্যকফায়ার করে। ...

By Sandipa Nandy

Published:

Follow Us
ipl-2026-srh-beat-rr-first-loss-rajasthan-match-report

আইপিএল ২০২৬-এর ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার কৌশল ব্যকফায়ার করে। ম্যাচটি ৫৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে অরেঞ্জ আর্মি।

প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে। গত ম্যাচের নায়ক অভিষেক শর্মা এদিন রান পাননি। তবে অধিনায়ক ঈশান কিষান ৪৪ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ট্রাভিস হেড (১৮), হেনরিক ক্লাসেন (৪০), নীতীশ কুমার রেড্ডি (২৮), সলিল অরোরা (২৪) এবং অনিকেত ভার্মা (৬) রান করেন।

   

দ্বিতীয় ইনিংসে হায়দ্রাবাদের বোলাররা নাস্তানাবুদ করে ছাড়ে রাজস্থানের ব্যাটারদের। ডোনোভান ফেরেইরা (৬৯), রবীন্দ্র জাদেজা (৪৫) ছাড়া কেউ ব্যাট হাতে মাঠে বেশিক্ষণ টিকতে পারেনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বৈভব সূর্যবংশীও কোনো রান না করেই আউট হয়ে যান।

হায়দ্রাবাদের হয়ে ৪টি উইকেট শিকার করেন প্রফুল হিঞ্জে, সাকিব হুসেন। ২টি করে উইকেট নেন এশান মালিঙ্গা। উল্টোদিকে রাজস্থান শিবিরে ১টি করে উইকেট নেন সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, অধিনায়ক রিয়ান পরাগ। ২টি উইকেট নেন জোফ্রা আর্চার। পুরোপুরি ব্যর্থ রবি বিষ্ণোই, ন্যান্দ্রে বার্গার।

এই ম্যাচে সাফল্যের পর চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। উল্টোদিকে এ মরসুমে প্রথমবার হারের সম্মুখীন হল রাজস্থান শিবির। যদিও এখনো তারাই শীর্ষে। শক্তিশালী দলকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল অভিষেক শর্মারা।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google