IPL 2026: মুম্বাইয়ের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া রাজস্থান রয়্যালস আজ

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে উদ্বোধনী (IPL 2026) মরসুমের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ মিনিটে। রাজস্থান চাইবে এই ম্যাচেও জয়ের ধারা ...

By Sandipa Nandy

Published:

Follow Us
rajasthan-royals-vs-mumbai-indians-match-preview-winning-streak

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে উদ্বোধনী (IPL 2026) মরসুমের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ মিনিটে। রাজস্থান চাইবে এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে এবং মুম্বাই-এর লক্ষ্য গত ম্যাচের হার ভুলে নতুন উদ্যমে জয় লাভ করা।

রাজস্থান শিবির এই মুহূর্তে চনমনে। কারণ প্রথম দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৬-এ যাত্রা শুরু করেছে তারা। প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে একপেশেভাবে হারিয়েছিল রাজস্থান। এরপর আমেদাবাদে গুজরাটকেও পরাজিত করেছে রিয়ান পরাগের দল। সতীর্থদের মধ্যে স্বতঃস্ফূর্ততাও চোখে পড়ে মাঠে। বিশেষ করে যার কথা বলতে হয়, দুরন্ত ছন্দে রয়েছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

   

অন্যদিকে মুম্বাই প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করলেও পরবর্তী ম্যাচে দিল্লির কাছে পরাজিত হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মুম্বাইয়ের স্পিন বিভাগের দুর্বলতা এবং মাঝের ওভারগুলোতে ঝুঁকিপূর্ণ বোলিং, যার ফলে ডিসি সহজেই ১৬৩ রানের লক্ষ্য তাড়া করে ফেলে। এছাড়া টপ-অর্ডারের অস্থিরতা এবং হার্দিক পান্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি তাদের ভুগিয়ে ছিল।

এর আগে মুখোমুখি লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১৬বার এবং রাজস্থান রয়্যালস ১৪ বার জিতেছে। ব্যবধানে এগিয়ে আছে। ২০২৫ সালের মে মাসে, তাদের মুখোমুখি শেষ ম্যাচ রাজস্থানকে বিশাল ১০০ রানের ব্যবধানে পরাজিত করে মুম্বাই। এরকম আরেকটি জয় কি আবার দেখতে পাবে সমর্থকরা?

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google