আইপিএলের বাদ্যি! জেনে নিন ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের দাম

কলকাতা: হাতে বাকি মাত্র আছে ২ সপ্তাহ। বাদ্যি বেজে গিয়েছে আইপিএলের (IPL 2026)। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IPL 2026-eden-gardens-kkr-match-ticket-price-booking-details

কলকাতা: হাতে বাকি মাত্র আছে ২ সপ্তাহ। বাদ্যি বেজে গিয়েছে আইপিএলের (IPL 2026)। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনী ম্যাচের পরের দিন অর্থাৎ, আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আগামী ২ এপ্রিল ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে নাইট শিবির। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইডেনে ৩ টি ম্যাচ খেলবে কেকেআর। এখনও পর্যন্ত ২০ টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের ম্যাচগুলির জন্য ইডেনে টিকিট বিক্রি শুরু।

   

আসন্ন আইপিএলে ইডেনে সর্বনিম্ন টিকিটের মূল্য ১২০০ টাকা। যা গতবারের তুলনায় ৩০০ টাকা বেশি। বেড়েছে কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার সহ অন্যান্য টিকিটের দাম। ইডেনে টিকিটের সর্বোচ্চ মূল্য ৮৫০০ টাকা। আইপিএলের অনলাইন টিকিট পাওয়া যাবে BookMyShow এবং Paytm Insider-এ। এছাড়া সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

টিকিট বুক করার জন্য প্রথমে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে যে ম্যাচ দেখতে চাইবেন, সেই ম্যাচ লিখতে হবে। আপনার পছন্দের স্ট্যান্ড ও আসনের সংখ্যা বেছে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই টিকিট বুকিং হয়ে যাবে। ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যাবে পেমেন্ট।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google