শিয়ালদহ ডিভিসনে সম্প্রসারণ লোকাল ট্রেনের পরিষেবা, স্বস্তি যাত্রীদের

শিয়ালদহ: নিত্যযাত্রীদের সুবিধা বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ একাধিক EMU লোকাল (EMU Local) ট্রেন পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করেছে। এর ফলে বনগাঁ, ক্যানিং এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Railways

শিয়ালদহ: নিত্যযাত্রীদের সুবিধা বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ একাধিক EMU লোকাল (EMU Local) ট্রেন পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করেছে। এর ফলে বনগাঁ, ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখার যাত্রীদের জন্য সরাসরি ট্রেন চলাচল নিশ্চিত হয়েছে। মধ্যপথে ট্রেন শেষ হয়ে যাওয়ার কারণে যাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হতো, তা এখন অনেকটাই কমে যাবে।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ মার্চ ২০২৬ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু থাকবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শিয়ালদহ ডিভিসনের বিভিন্ন লাইনে যাতায়াত করেন৷ মাঝপথে ট্রেন শেষ হওয়ায় যাত্রীদের অনেক সময় ভোগান্তির মুখোমুখি হতে হতো। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

   

শিয়ালদহ–বনগাঁ শাখার অনেক ট্রেন আগে দত্তপুকুর বা গোবরডাঙা পর্যন্ত গিয়ে শেষ হত৷ ফলে বনগাঁগামী যাত্রীদের মাঝপথে নেমে অন্য ট্রেন ধরতে হতো৷ এবার ট্রেন নম্বর ৩৩৬১৭, যা আগে শিয়ালদহ–দত্তপুকুর পর্যন্ত চলত, তা বনগাঁ পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এই ট্রেন সকাল ১১টা ৪৪ মিনিটে বনগাঁ পৌঁছাবে।

প্রত্যাবর্তন ট্রেন ৩৩৬২২ বনগাঁ থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে৷ এছাড়াও রাতের ট্রেন ৩৩৬৮৫ (শিয়ালদহ–গোবরডাঙা) এবং ৩৩২৭১ (দমদম–গোবরডাঙা) এখন বনগাঁ পর্যন্ত চলবে৷ প্রত্যাবর্তন ট্রেন ৩৩৩৮২ এবং ৩৩৬৮৬ বনগাঁ থেকেই যাত্রা শুরু করবে৷

শিয়ালদহ–ক্যানিং লাইনে কিছু ট্রেন আগে চাম্পাহাটি বা ঘুটিয়ারি শরিফ পর্যন্ত চলত৷ এখন ট্রেন নম্বর ৩৪৩৯২ এবং ৩০৫৫২ সরাসরি ক্যানিং পর্যন্ত চলবে৷ প্রত্যাবর্তন ট্রেন ৩০৫১১ এবং ৩৪৩৯১ ক্যানিং থেকেই শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে৷ ফলে যাত্রীদের আর মাঝপথে ট্রেন বদলাতে হবে না এবং যাত্রা হবে অনেকটা স্বস্তিদায়ক৷

ডায়মন্ড হারবার লাইনের যাত্রীদের জন্যও সুবিধা চালু হয়েছে৷ ট্রেন নম্বর ৩৪৮৯৮, যা আগে শিয়ালদহ–মগরাহাট পর্যন্ত চলত, তা ডায়মন্ড হারবার পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এই ট্রেন রাত ৮টা ৩৮ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছাবে৷ প্রত্যাবর্তন ট্রেন ৩৪৮৯৯ ডায়মন্ড হারবার থেকে রাত ৮টা ৩৪ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google