ট্রেন ১০ ঘণ্টার বেশি লেট, সঙ্গে এই স্পেশাল ট্রেন বাতিলের কথা জানাল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

ভারতীয় রেলের (Indian Railway) ঘোষণা

   

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮০৩০ শালিমার-এলএলটি মুম্বাই এক্সপ্রেস আজ শুক্রবার দুপুর ৩টেয় ছাড়ার পরিবর্তে শনিবার রাত ১টা ১৫ মিনিটে শালিমার ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। এতক্ষণ দেরির কারণ না জানালেও যাত্রী হয়রানির জন্য দুঃপ্রকাশ করেছে রেল। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির জন্য ০৮১৯৬ হাতিয়া-টাটানগর মেমু স্পেশাল আজ শুক্রবার বাতিল থাকছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একথা জানিয়েছে রেল।

প্রসঙ্গত, ১৮১১৭ রৌরকেল্লা-গুনুপুন এক্সপ্রেস আগামী ১২, ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ নভেম্বর পালাসা পর্যন্ত চালানো হবে। আবার ১৮১১৮ গুনুপুর-রৌরকেল্লা এক্সপ্রেস আগামী ১৩, ১৬,১৭, ২০, ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করা করেছে রেল (Indian Railway)।

CPIM: ‘শূন্যে’র থেকে রেহাই কবে? পিকের মতো ‘আইপ্যাক’ গড়তে বিজ্ঞাপণ সিপিএমের

আবার বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কতৃপক্ষ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google