ট্রেন ছাড়তে বিলম্ব! যাত্রী হয়রানি এড়াতে আগেভাগে সময়সূচি জানিয়ে দিল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হল। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।  

২২৮৮৭ হাওড়া এসএমভিটি এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আজ হাওড়া থেকে তিন ঘন্টা দেরিতে ছাড়বে। বেলা ১২টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি দুপুর ৩টে ৪০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। আবার ১৮০৪৫ শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস আজ সকাল ১১টা ২৫ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ২৫ মিনিটে শালিমার ছেড়ে যাবে।

   

অন্যদিকে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ১২৮৫৯ সিএসএমটি মুম্বাই-হাওড়া গীতাঞ্জলি এসএফ এক্সপ্রেস ১২ ঘণ্টা লেটে চলছে। আবার ১৮০১০ আজমির-সাঁতরাগাছি এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৫ ঘন্টা ৩০ মিনিট দেরিতে ঢুকবে। 

প্রসঙ্গত, যাত্রী হয়রানি কমাতে একটি নতুন ট্রেনের ঘোষণা নিয়ে হাজির হয়েছে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে। জানানো হয়েছে, এটি সপ্তাহে একদিন (বুধবার) করে চলবে। ২৩ অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে যাত্রা। আগরতলা থেকে কলকাতায় যাতায়াত করা যাত্রীদের জন্য ০৫৬৫৮ আগরতলা-শিয়ালদা ট্রেন চালানো হবে। সন্ধ্যে সাতটা ছেড়ে এই ট্রেন পরের দিন সকাল ৮টা ৪০ মিনিটে শিয়ালদা ঢুকবে। বলার অপেক্ষা রাখে না এতে উপকৃত হবেন বহুযাত্রী। আগরতলা থেকে শিয়ালদাগামী ট্রেনটি কোন কোন স্টেশন থামবে, সেই তালিকাও প্রকাশ করেছে ভারতীয় রেল (Indian Railway)।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google