হঠাৎ অবসরের সিদ্ধান্ত! বিশ্বকাপের আগে এই তারকাকে নিয়ে চিন্তায় ভক্তরা

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কে এল রাহুল।তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্ট দলে নিয়মিত। ফর্মে থাকলে বিপক্ষের বোলারদের ঘাম ছুটে যায়, আর ক্রিকেটপ্রেমীরা তাকে ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
indian-cricket-team-star-kl-rahul-retirement-rumor-news

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কে এল রাহুল।তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্ট দলে নিয়মিত। ফর্মে থাকলে বিপক্ষের বোলারদের ঘাম ছুটে যায়, আর ক্রিকেটপ্রেমীরা তাকে ভরসার চিহ্ন হিসেবে দেখেন। কিন্তু সম্প্রতি রাহুল যে মন্তব্য করেছেন, তা ভক্তদের মধ্যে আশঙ্কা বাড়িয়েছে।

আইএসএল শুরুর আগেই এই স্প্যানিশ তারকাকে নিয়ে সুখবর দিল চেন্নাই

   

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল নিজের অবসরের চিন্তা নিয়ে অকপট হয়েছেন। তিনি বলেন, “আমি অবসর নিয়ে ভেবেছি। এটা ততটাও কঠিন কিছু না। ক্রিকেটের বাইরেও একটা জীবন রয়েছে। নিজের প্রতি সৎ থাকলে এবং মনে হলে যে খেলা ছাড়ার সময় এসেছে, তখন আমি দ্বিতীয় চিন্তা করব না। সেই সময়েই অবসরের সিদ্ধান্ত জানাব।”

রাহুল আরও বলেন, “শরীর না পারলে অহেতুক নিজেকে টেনে-হিঁচড়ে নেওয়ার দরকার নেই। তবে এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। তাই খেলা ছাড়তে এখন সময় এসেছে বলার বিষয় নয়।” ভারতীয় ক্রিকেট ভক্তরা এই খবর শুনে কিছুটা আশঙ্কায় রয়েছেন। বিশেষত, ২০২৭ সালের বিশ্বকাপের আগে হঠাৎ করে তাঁর অবসরের সম্ভাবনা নিয়ে সতর্ক।

ফিরল জোটার স্মৃতি, তবে অল্পের জন্য শেষরক্ষা এই ফরাসি তারকার

পরিসংখ্যানেই রাহুলের কীর্তি:

টেস্ট: ৬৭ ম্যাচ, ৪০৫৩ রান

ওয়ানডে: ৯৪ ম্যাচ, ৩৩৬০ রান, গড় ৫০.৯

টি-টোয়েন্টি: ৭২ ম্যাচ, ২২৬৫ রান

রাহুলের বয়স এখন মাত্র ৩৩ এবং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই বয়সে অবসর নেওয়া কিছুটা অপ্রয়োজনীয়। তার এখনও খেলায় অনেক অবদান রাখার সুযোগ আছে। তবে খেলোয়াড় নিজেও স্পষ্ট বলেছেন, “আমি সুপারস্টার নই, তাই নিরবেই অবসর নেব। ক্রিকেটের বাইরের জীবনটা উপভোগ করতে চাই। পরিবারকে সময় দিতে চাই।”

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google