Virus: দেশে নতুন আতঙ্ক! শিশুদের মধ্যে হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাস

তীব্র গরমের জেরে নাজেহাল দেশবাসী। একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহ। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে রুবেলা ভাইরাস (Virus)। শিশুদের মধ্যে ক্রমেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ওডিশার নবরংপুরপুর জেলায় রুবেলা ভাইরাসে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rubella-Virus

তীব্র গরমের জেরে নাজেহাল দেশবাসী। একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহ। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে রুবেলা ভাইরাস (Virus)। শিশুদের মধ্যে ক্রমেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ওডিশার নবরংপুরপুর জেলায় রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই শিশু। আক্রান্ত দুই শিশুর নাম – ত্রিপতি মাঝি (২) ও কপিলাশ মাঝি (৫)। তারা নন্দহান্ডি ব্লকের পাদালগুড়া গ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার ১৮ জন রোগীর দেহে জ্বরের উপসর্গ ও ফুসকুড়ি দেখা দেয়। প্রাথমিকভাবে স্ক্রাব টাইফাস এবং লেপটোস্পাইরোসিস মনে হলেও নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের নিয়ে ওই এলাকায় পৌঁছে পাঁচজনের নমুনা সংগ্রহ করে।

   

এরপর সেই নমুনাগুলি পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে (আইসিএমআর) পাঠানো হয়। রিপোর্ট আসতেই জানা যায়, পাঁচজনের মধ্যে দুই নাবালকের শরীরে রুবেলা ভাইরাসের উপস্থিতি মিলেছে। আপাতত আক্রান্ত দুই শিশুর অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্য দফতরের লোকজন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে।

রুবেলা মূলত একটি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়, যা সহজেই ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। সংক্রমিত ব্যক্তির কাশি বা হাঁচি দিলে এটি ছড়িয়ে যেতে পারে। নাক এবং গলা থেকে বেরোনো শ্লেষ্মার মাধ্যমেও এটি ছড়াতে পারে। একই সঙ্গে গর্ভবতী মহিলাদের থেকে রক্তপ্রবাহের মাধ্যমে তাদের সন্তানের দেহেও হানা দিতে পারে রুবেলা।

নবরংপুরপুরের সিডিএমও মলয় ত্রিপাঠী বলেন, নমুনা পরীক্ষার পরে নন্দহান্ডি ও তেঁতুলুখুন্তি এলাকার শিশুদের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তবে এটি শিশুদের মধ্যে খুব একটা মারাত্মক নয়। গর্ভবতী মহিলাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এর ফলে সন্তানের শরীরে জন্মগত রুবেলা সিনড্রোম, হৃদরোগ, ছানি এবং মানসিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে।

রুবেলার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। সেগুলি হল – লাল বা গোলাপি ফুসকুড়ি, মাথা ও ঘাড়ের পেছনে ব্যথা, কানের পিছন ফুলে যাওয়া, আঙুল-কব্জি-হাঁটুতে ব্যথা, জ্বর, হাঁচি-কাশি এবং নাক দিয়ে জল পড়া, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীরে কালশিটে, চোখ-মুখ ফুলে যাওয়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, শরীর ম্যাজ ম্যাজ করা, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, দুর্বলতা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google