‘আমার চুরির ভয় নেই, যতবার ডাকবে ততবার আসব’, ED দফতরে ঢোকার আগে বললেন দেব

নয়াদিল্লি: ইডির তলবে সাড়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷ বুধবার সকাল ১১ টায় দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ সেই মতো মঙ্গলবার রাতে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নয়াদিল্লি: ইডির তলবে সাড়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷ বুধবার সকাল ১১ টায় দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ সেই মতো মঙ্গলবার রাতে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে বুধবার সকাল ১০.৪৫ মিনিটে ইডি দফতরে পৌঁছে যান তিনি৷ আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে৷

এদিন ইডি দফতরে ঢোকার আগে মুখ খুললেন অভিনেতা দেব৷ বললে, ‘‘আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব৷ আমি সবরকম সাহায্য করব৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে, আমার সেই সাহায্য করতে কোনও আপত্তি নেই৷

   

তিনি আরও বলেন, ‘‘আমার দেশের তদন্তকারী সংস্থার উপর আমার যথেষ্ঠ ভরসা আছে৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে অবশ্যই করব৷ আমি নিজের শুটিং বাতিল করে এখানে এসেছি৷” এনামূল হক প্রসঙ্গে বলতে গিয়ে দেব জানান, তিনি এনামূলকে চেনেন না৷ “যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে৷ আমি কারোর এক টাকাও নিইনি৷ আমার ওই ভয় নেই৷ তাই যখনই ডাকবে তখনই আমি আসব৷’’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল৷ কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব৷ এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হয়৷ যদিও এদিন দেব ছাড়াও তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে৷ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।