মমতার মেয়ের তাক লাগানো কীর্তি, তুচ্ছ রোদ-জল-ঝড়

রোদ-জল-ঝড়-বৃষ্টি। কোনও কিছুতেই থেমে থাকছেন না তিনি (TMC)। পৌঁছে যাচ্ছেন এ গলি থেকে সে গলি। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC leader murder at Shantiniketan

রোদ-জল-ঝড়-বৃষ্টি। কোনও কিছুতেই থেমে থাকছেন না তিনি (TMC)। পৌঁছে যাচ্ছেন এ গলি থেকে সে গলি। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনিই।

নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন মধুপর্ণা। সকাল থেকে সন্ধ্যা জোরকদমে প্রচার চালাচ্ছেন মমতা-কন্যা। জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ জেলার তাবড় নেতারা মধুপর্ণার সঙ্গে প্রচারে থাকছেন। মধুপর্ণার সাফ জানিয়েছেন, এই আসনটি দিদিকে উপহার দিতে চান।

   

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মধুপর্ণা। ঠাকুরনগরের পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক মধুপর্ণা। এখন তিনি এমএসসি পড়ছেন। বয়স সদ্য পেরিয়েছে ২৫। ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছেন মধুপর্ণা।

নাছোড় রাহুল গান্ধী, অগ্নিবীরদের ক্ষতিপূরণ ইস্যুতে ফের চ্যালেঞ্জ কেন্দ্রকে

আর তাই-ই তৃণমূল নেতৃত্ব তাঁকে উপনির্বাচনের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে একটি কনট্রাকচ্যুয়াল পোস্টে কাজ করেন মধুপর্ণা। এই ডেটা-এন্ট্রি অপারেটরের চাকরিতে নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। যদিও মমতার দাবি, মধুপর্ণা বিনা পারিশ্রমিকে কাজ করেন।

একুশের নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১১২৭০৪। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৯২০৯০ ভোট। আর আইএসএফের দখলে গিয়েছে ১৮১১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ২০ হাজারেরও বেশি।

উপনির্বাচনে এই কেন্দ্রে বিরাট ধাক্কা খেতে পারে তৃণমূল!

আগামী ১০ জুলাই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন (রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা, বাগদা)। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারীকে। মানিকতলায় তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google