গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বুধবার দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী

বুধবার সিঙ্গুরে জনসভার পরেই দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) !  সোমবার রেড রোডে পালিত হয়েছে ৭৭ তম সাধারণতন্ত্র দিবস। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ‌্যে দিয়ে অনুষ্ঠান ...

By Suparna Parui

Published:

Follow Us
mamata-banerjee May Head to Delhi on Wednesday for Crucial Talks

বুধবার সিঙ্গুরে জনসভার পরেই দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) !  সোমবার রেড রোডে পালিত হয়েছে ৭৭ তম সাধারণতন্ত্র দিবস। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ‌্যে দিয়ে অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ‌্যোপাধ‌্যায়। এরপর বিকেলে রাজ‌্যপালের আমন্ত্রণে চলে চা-চক্র।

সাধারণতন্ত্র দিবসের দিনই ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এসআইআর আবহে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । যদিও এখনও তাঁর দিল্লি সফরের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সূত্রের দাবি, বিশেষ করে এসআইআর (SIR)কে কেন্দ্র করে কেন্দ্র–রাজ্য সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন। সাধারণতন্ত্র দিবসের দিন ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনায় তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে দিল্লি গিয়ে সরাসরি কেন্দ্রের সঙ্গে কথা বলতে হতে পারে। সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই মঙ্গলবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। যদিও ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়েও এখনও নিশ্চিত কোনও তথ্য নেই। যদিও দিল্লি যাওয়ার আগে তিনি সিঙ্গুরে একটি সভা করবেন।

   

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google