৩২ ঘণ্টার অপেক্ষার পর সুজিতের খোঁজ, দমকলমন্ত্রীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান বিজেপির

রবিবার গভীর রাত থেকেই দাউদাউ করে আনন্দপুরে জ্বলছে ভয়াবহ আগুন। এই ঘটনার জেরে শহর জুড়ে  আতঙ্ক সৃষ্টি করেছে। প্রায় ৩২ ঘন্টা কেটে গিয়েছে। আজ মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে ...

By Suparna Parui

Published:

Updated:

Follow Us
sujit-bose-reacts-at-tata-marathon-kolkata

রবিবার গভীর রাত থেকেই দাউদাউ করে আনন্দপুরে জ্বলছে ভয়াবহ আগুন। এই ঘটনার জেরে শহর জুড়ে  আতঙ্ক সৃষ্টি করেছে। প্রায় ৩২ ঘন্টা কেটে গিয়েছে। আজ মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুSujit Bose। তিনি গোডাউন ঘুরে দেখেছেন, দমকল দফতরের ডিজির সঙ্গে কথা বলেছেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিয়েছেন।

সুজিত বসুর (Sujit Bose) পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দমকল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও আগের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে তাঁরা মন্ত্রীকে অবহিত করেছেন। মন্ত্রী নিজে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মালামাল ও গোডাউনের অবস্থা যাচাই করেছেন।ঘটনাস্থলে আজই পৌঁছায় ফরেনসিক টিম। তারা গোডাউনের অভ্যন্তরীণ কাঠামো, দাহ্য পদার্থের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবে।

   

এদিন ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অশোক দিন্দাও। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিকদের সঙ্গে কথা বলেন। এরই মাঝে দমকলমন্ত্রীকে দেখে বিজেপির কর্মীরা ‘গো-ব‌্যাক’ স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, ভয়াবহ ঘটনার ৩২ ঘন্টা পার, এরপর ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী। এই প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “আমরা পুরো ঘটনাস্থল খতিয়ে দেখেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে এবং যা যা প্রয়োজন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।”

 

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google