Loksabha Election 2024: ১৯ এপ্রিল থেকে নির্বাচন, বাংলায় ভোট হবে ৭ দফায়

২০২৪ সালের লোকসভা ভোট (Loksabha Election 2024) নিয়ে বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আজ শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, লোকসভার সঙ্গেই বাংলায় ২ বিধানসভায় উপনির্বাচন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

২০২৪ সালের লোকসভা ভোট (Loksabha Election 2024) নিয়ে বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আজ শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, লোকসভার সঙ্গেই বাংলায় ২ বিধানসভায় উপনির্বাচন হবে।

রাজীব কুমার জানান, ‘গোটা দেশে ২৬ বিধানসভা কেন্দ্র উপ নির্বাচন হবে। ভগবানগোলা, বরানগরে লোকসভার সঙ্গে উপ নির্বাচন হবে। ৭ দফায় দেশে লোকসভা ভোট। আগামী ১৯ এপ্রিল হবে লোকসভা ভোট। ভোট গণনা হবে ৪ জুন।’

   

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফা ১ জুন অনুষ্ঠিত হবে। বাংলা, উত্তরপ্রদেশ এবং বিহারে ৭ দফায় হবে ভোট। 

রইল বাংলার তালিকা… 

১৯ এপ্রিলঃ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 

২৬ এপ্রিলঃদার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।

৭ মেঃ দুই মালদহ, বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।

  ১৩ মেঃ কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল। 

২০ মে এপ্রিলঃ হুগলি, হাওড়া এবং আরামবাগ, ব্যারাকপুর, শ্রীরামপুর, বনগাঁ, দমদম, বসিরহাট।

 ২৫ মেঃ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম।

১ জুনঃ দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google