Odisha: পুলিশকর্মী কেন গুলি করেছে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে? সিট গঠন

ওড়িশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Naba Das) গুলি করে হত্যার চেষ্টা করার কারণ কী সেটা জানতে সিট গঠন করা হয়েছে। রবিবার মন্ত্রীকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয়

ওড়িশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Naba Das) গুলি করে হত্যার চেষ্টা করার কারণ কী সেটা জানতে সিট গঠন করা হয়েছে। রবিবার মন্ত্রীকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয় ঝাড়সুগুড়ার ব্রজরাজনগরে। এরপর রক্তাক্ত মন্ত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে এয়ারলিফটে ভূবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। বুকে গুলি লাগায় তার শারীরিক অবস্থা সংকটজনক।

এই ঘটনায় ফিরে এলো ইন্দিরা গান্ধীকে গুলি করে খুন করার স্মৃতি। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দেহরক্ষীদের গুলিতে নিহত হন।

Advertisements

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে গুলি করে খুন করতে চেয়েছিল পুলিশকর্মী গোপাল দাস। তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। কেন গোপাল দাস গুলি করল তা নিয়ে চিন্তিত তদন্তকারী অফিসারও। ওড়িশা পুলিশের এএসআই গোপাল দাস চার পাঁচ বার গুলি চালায়। গুলি লাগে মন্ত্রী নব দাসের বুকে। তিনি একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। গাড়ি থেকে নামার সময় গুলিবিদ্ধ হন।

naba-das

গুলিবিদ্ধ স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে দেখতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্যান্য মন্ত্রীরা। জখম নব দাসের অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত এএসআই গোপাল দাস পলাতক রয়েছে বলে জানা গেছে।