Home Sports News SAFF U20 ফাইনালে বাংলাদেশকে হারাতে প্রস্তুত ভারতের ব্লু কল্টস

SAFF U20 ফাইনালে বাংলাদেশকে হারাতে প্রস্তুত ভারতের ব্লু কল্টস

india-vs-bangladesh-saff-u20-final-blue-colts-title-clash

গত ২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হয়েছিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ (SAFF U20)। আজ (৩ এপ্রিল) তার ফাইনাল। ফুটবলের এই মহারণের মুখোমুখি হবে ভারত – বাংলাদেশ। মালে জাতীয় স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮:৩০ মিনিটে খেলা শুরু হবে।

- Advertisement -

ইতিহাস বলছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আক্রমণভাগে দ্রুত গতি, মাঝমাঠে বল দখল এবং রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল—সব মিলিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ব্লু কল্টস। বিশেষ করে সেমিফাইনালে ভুটানকে ৫-০ ব্যবধানে হেলায় হারিয়ে দলে প্রেরণা বাড়িয়েছে কোচ মহেশ গাওলির ছেলেরা ।

   

অন্যদিকে বাংলাদেশ আবার গতবারের বিজয়ী। তাই লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। শক্তিশালী রক্ষণভাগ ও দ্রুত কাউন্টার অ্যাটাকই তাদের প্রধান অস্ত্র। আগের আসরে শিরোপা জয়ের স্মৃতি তাদের বাড়তি প্রেরণা জোগাবে।

এর আগে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। যার মধ্যে ৫টি ম্যাচ জিতেছে ব্লু কল্টস-রা, ৩টি বাংলাদেশ এবং ৬ টি ম্যাচ ড্র। এবার অবশ্য শিরোপা জিততে চাইবে ভারত। পুরো টুর্নামেন্টে এত ভালো পারফর্ম্যান্স-এর পর ফাইনাল জিতেই দেশে ফিরতে চাইবে তারা।

ফাইনালে ভারতের সম্ভাব্য স্কোয়াড :
সুরজ সিং (গোলকিপার), জোদ্রিক আব্রাঞ্চস, বুংসন সিং, রোশন সিং, ইয়াইফারেম্বা চিঙ্গাখান, ঋষিকান্ত মেইতি, মোঃ আরবাশ, রোহেন সিং, বিশাল যাদব, আঘোংশাংবাম স্যামসন, ওমাং দোদুম।

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
মোঃ ইসমাইল (গোলকিপার), সানি দাস, মোঃ ইউসুফ আলী, শেখ সংগ্রাম, মিঠু চৌধুরী, মোঃ কামাল মের্ধা, চন্দন রায়, নাজমুল হুডা ফয়সাল, রোনান সুলিভান, মোঃ মুর্শেদ আলী, মোঃ মানিক।

Follow on Google