Kolkata, May 14: আগামী দিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে চলেছে ভারত। আসন্ন এই সিরিজটির আসর বসবে আগামী জুন মাসে শ্রীলঙ্কায়। একদিনের এই সিরিজকে উদ্দেশ্য করে ভারতে ‘এ’ দল ঘোষণা করল বিসিসিআই।
বৃহস্পতিবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষিত করল দেশের ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেয়েছেন একাধিক উদীয়মান ক্রিকেটার, যাঁরা সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নজর কেড়েছেন।
তিলক ভার্মাকে দলের অধিনায়ক এবং রিয়ান পরাগকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন নির্বাচকরা। এছাড়া দলটিতে প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, আয়ুষ বাদোনি এবং নিশান্ত সিন্ধুসহ একাধিক তরুণ তারকা নিজেদের জায়গা করে নিয়েছেন। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন প্রভসিমরন সিং এবং কুমার কুশাগরা।
শ্রীলঙ্কা ওডিআই ত্রিদেশীয় সিরিজ ২০২৬-এর জন্য ভারত ‘এ’ স্কোয়াড:
তিলক ভার্মা (ক্যাপ্টেন), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী,
রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্য্যশ সেজ, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগরা (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।




















