অটো-টোটোর দৌরাত্ম্যে রুখতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

মুর্শিদাবাদ: শহর হোক বা গ্রাম৷ বর্তমানে অটো ও টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা প্রায় সকলের৷ এদের জন্য রাস্তা পার হতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ৷ সেই সঙ্গে অনাহাসে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bus

মুর্শিদাবাদ: শহর হোক বা গ্রাম৷ বর্তমানে অটো ও টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা প্রায় সকলের৷ এদের জন্য রাস্তা পার হতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ৷ সেই সঙ্গে অনাহাসে গলি দিয়ে চলে টোটো-অটো৷ ফলে বাড়ছে দুর্ঘটনা৷ তাই এবার টোটো-অটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন৷

বেসকারি বাস মালিক শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন তাঁরা৷ তাঁদের এই সিদ্ধান্তে বেজায় চিন্তায় পড়েছে নিত্যযাত্রীরা৷ তাঁদের দাবি, সরকারি বাস সংখ্যায় কম৷ তাই বাধ্য হয়ে নির্ভর করতে হয় বেসরকারি বাসের উপর৷ কিন্তু এখন তাও যদি এখন বন্ধ হয়ে যায় তবে যাতায়াতে অসুবিধার আশঙ্কা করছেন যাত্রীরা৷

   

অন্যদিকে বেসরকারি বাস মালিক সংগঠনের দাবি, জেলাতে বিভিন্ন রাজ্যে ও জাতীয় সড়কের ওপরে বেআইনিভাবে অটো ও টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে৷ আর তাদের এই অবাধে চলাচল হচ্ছে পুরোটাই প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে৷ তাছাড়াও আরটিও-কে অগ্রাহ্য করে অবৈধভাবে টোটো ও অটো চলছে৷ যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা তারা এবার একত্রিত হয়ে আগামী ২২ জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাসের ধর্মঘটের ডাক দিয়েছেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google