Pakistan: প্রবল গণবিক্ষোভে অশান্ত পাকিস্তান, মুক্তি পেলেন ইমরান খান

পাক (Pakistan)  সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত ইমরান খান (Imram Khan)। প্রাক্তন প্রধানমন্ত্রীকে জমি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। যদিও এই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের নজরে গ্রেফতারি ছিল বৈধ। ...

By Rana Das

Published:

Follow Us

পাক (Pakistan)  সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত ইমরান খান (Imram Khan)। প্রাক্তন প্রধানমন্ত্রীকে জমি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। যদিও এই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের নজরে গ্রেফতারি ছিল বৈধ। আর সুপ্রিম কোর্টের নজরে অবৈধ গ্রেফতারি। সুপ্রিম নির্দেশে তাঁকে মুক্তি দিল আদালত। ইমরান খানকে গ্রেফতারির পর থেকে গণবিক্ষোভে জ্বলছে পাকিস্তান। সেনা সদর দফতরে হামলা হয়েছিল। প্রবল বিক্ষোভের জেরেই কি ইমরান খানকে মুক্তি দেওয়া হল? এমনই প্রশ্ন উঠছে।

জমি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমরান খান। এর পর থেকে পাকিস্তান জ্বলছে গণবিক্ষোভে।

   

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি শুক্রবার ইসলামাবাদের-শ্রীনগর হাইওয়ের উপর ওই জনসভায় সকল দেশপ্রেমীদের  আসতে আহ্বান জানানো হয়েছে। সেখানেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণ জমায়েতের হওয়ার আহ্বান জানিয়েছে ইমরানের দল।ইমরান খান আদালত থেকেই তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে বলেছেন, দেশের জন্য ক্ষতি বয়ে আনা উচিত হবে না। আমরা শুধু দেশে নির্বাচন চাই। 

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google