IAF: ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজস্থানের বারমার এলাকায় ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার মিগ 21 বিমান। যার জেরে মৃত্যু হয়েছে দুই পাইলটের।       ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজস্থানের বারমার এলাকায় ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার মিগ 21 বিমান। যার জেরে মৃত্যু হয়েছে দুই পাইলটের।

 

   

ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আইএএফ-এর একটি দুই আসন বিশিষ্ট মিগ-২১ প্রশিক্ষক বিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এরপর রাত ৯টা ১০ মিনিট নাগাদ বারমেরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুই পাইলটেরই মৃত্যু হয়েছে।

এমনকি বায়ুসেনা পাইলটদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে। সেইসঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 

ইতিমধ্যেই এ বিষয়ে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভি আর চৌধুরী ইতিমধ্যে গোটা ঘটনার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন। 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google