শিরোনামে আই লিগ! বড়সড় আপডেট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের

নয়াদিল্লি: আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স। এর মাঝে শিরোনামে উঠে এল আই লিগ (I ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
AIFF calls for an urgent meeting with the legal teams of ISL clubs for Indian Football- File Picture

নয়াদিল্লি: আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স। এর মাঝে শিরোনামে উঠে এল আই লিগ (I League)। এই টুর্নামেন্ট নিয়ে বড়সড় আপডেট দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর, চলতি মরশুমের আই লিগ আয়োজিত হবে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’ নামে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-কে আই লিগের নাম পাল্টে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখার প্রস্তাব দিয়েছিল আই লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলি। এদিন টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলির প্রস্তাবে সম্মত হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও নাম পরিবর্তন করায় অনেকেই কটাক্ষ করে বলেছেন, নাম বদল করার চেয়ে পরিকাঠামো পরিবর্তনের দরকার। আবার অনেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধন্তকে সম্মত জানিয়ে বলেছে, ফেডারেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে।

   

আইএসএলে চার্চিল ব্রাদার্সের অন্তর্ভুক্তির আবেদন খারিজ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সুতরাং, আই লিগ খেলবে গতবারের চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স। এছাড়া থাকবে ডায়মন্ড হারবার এফসি, আইজল এফসি, চানমারি এফসি, ডেম্পো এসসি, গোকুলাম কেরালা, রাজস্থান ইউনাইটেড, নামধারী এফসি, শিলং লাজং এফসি, রিয়াল কাশ্মীর এফসি এবং শ্রীনিধি ডেকান। রাউন্ডে প্রথমবার দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে। দু’টি দফায় হবে এই টুর্নামেন্ট।

প্রথম দফায় সিঙ্গেল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ ম্যাচে অংশগ্রহণ করবে সমস্ত দল। দ্বিতীয় দফায় দু’টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। ১৯৯৬ সালে জাতীয় লিগ নামে শুরু হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। এরপর ২০০৭ সালে নাম পরিবর্তন করে রাখা হয় আই লিগ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google