Hira Mondal : বেঙ্গালুরু এফসি যোগ প্রসঙ্গে “FAKE NEWS” বললেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হীরা

হীরা মন্ডলকে (Hira Mondal) নিয়ে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। তিনি ঠিক কোন দলে আছেন সেটাই এখন প্রশ্ন। ফুটবল মহলের একটা বড় অংশ দাবি করেছে, তিনি বেঙ্গালুরু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Hira Mondal

হীরা মন্ডলকে (Hira Mondal) নিয়ে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। তিনি ঠিক কোন দলে আছেন সেটাই এখন প্রশ্ন। ফুটবল মহলের একটা বড় অংশ দাবি করেছে, তিনি বেঙ্গালুরু ফুটবল ক্লাবে চূড়ান্ত হয়ে গিয়েছেন। 

কিন্তু হীরা নিজে বলছেন অন্য কথা। তিনি জানিয়েছেন যে বেঙ্গালুরু ফুটবল ক্লাবে সই করার খবরটি ‘ ফেক নিউজ ‘। অর্থাৎ হীরা মন্ডল নিজে দাবি করছেন যে তিনি ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবে সই করেননি। 

   

হীরার এহেন দাবিতেও অবশ্য চিঁড়ে ভিজছে না। কারণ বেঙ্গালুরু যোগের খবর ক্রমেই জোরালো হয়েছে। ফুটবল প্রেমী কিংবা হীরা মন্ডলের ভক্তদের মধ্যেও দ্বন্দ্ব কাজ করছে। কোন খবরটা সত্যি আর কোনটা সত্যি না বুধবার বিকেল থেকে এই নিয়ে চলছে চর্চা।

বুধবার সকালেও ময়দানে গুঞ্জন ছিল ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য এখনও অপেক্ষা করতে তিনি প্রস্তুত। বেলা গড়তে না গড়াতে ক্রমে মিইয়ে যেতে শুরু করে এই সম্ভাবনার কথা। তার জায়গায় জোরালো হয়ে ওঠে হীরা মন্ডলের বেঙ্গালুরু যোগের খবর। হীরা বেঙ্গালুরু ফুটবল ক্লাবে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন এমনটা অনেকে জোর দিয়ে দাবি করেছেন। সব মিলিয়ে দল বদলের বাজারে আলোড়ন পড়ে গিয়েছে এক বেলার অন্তরে।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google