Emami East Bengal: ডার্বির আগে বড় মন্তব্য করলেন হিমাংশু জাংরা

ডার্বির আগে নিজের স্কোয়াড আরও মজবুত করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। পাকাপকিভাবে সই করিয়ে নেওয়া হয়েছে হিমাংশু জাংরাকে। সোশ্যাল মিডিয়া জুড়ে ইস্টবেঙ্গল সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা হিমাংশুকে। বৃহস্পতিবার ...

By Rana Das

Published:

Follow Us
Himanshu Jangra,Future ,Sunil Chhetri,ATK Mohun Bagan

ডার্বির আগে নিজের স্কোয়াড আরও মজবুত করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। পাকাপকিভাবে সই করিয়ে নেওয়া হয়েছে হিমাংশু জাংরাকে। সোশ্যাল মিডিয়া জুড়ে ইস্টবেঙ্গল সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা হিমাংশুকে।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হিমাংশু জাংরা। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, “Thank you everyone for ur support and for ur wishes, I didn’t expect this much love from you we all know east Bengal is a very big club and i am going to wear the clubs jersey for the 1st time. I am very excited to play my 1st match joy east bengal.”

   

অর্থাৎ, ‘আপনাদের অভ্যর্থনায় আমি পুলকিত। এতোটা ভালোবাসা পাবো আশা করিনি। আমরা প্রত্যেকেই জানি ইস্টবেঙ্গল কতো বড় একটা ক্লাব। এবং আমি এই ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি প্রথমবার পরতে চলেছি। লাল হলুদ জার্সি পরে প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’

মনিপুরের এই ফুটবলার একটা সময় দ‍্য গার্ডিয়ানের সেরা ৬০ ফুটবলারের তালিকায় ছিলেন। ২০১৯ সাল থেকে তিনি রাউন্ড গ্লাস পঞ্জাবে খেলছিলেন। চলতি আগস্ট মাসের শুরুতে ভারতকে অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কাণ্ডারি, ৫ ম্যাচে তিন গোল করে হিমাংশু জাংরা ২০২২-২৩ মরসুমের জন্য দিল্লি এফসি থেকে লোনে ইমামি ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google