Weather update: আগামী ২৪ ঘণ্টা বাংলায় বৃষ্টির দেখা মেলা ভার

Weather update: দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি। বুধ-বৃহস্পতিবার নাগাদ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি কতটা মেটে এখন সেটাই দেখার। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rainfall Alert

Weather update: দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি। বুধ-বৃহস্পতিবার নাগাদ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি কতটা মেটে এখন সেটাই দেখার। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের পাশাপাশি বুধবারেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

তবে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে পারে।

   

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা ওড়িশামুখী হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলার উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের পাশাপাশি বুধবারেও কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google