Jhalda: কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুরও সিবিআই তদন্তের নির্দেশ

এবার পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। গত ৬ এপ্রিল নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যু হয়। তাঁকে ঘরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।

গত ৬ এপ্রিল নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যু হয়। তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকেরা। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ।

   

উল্লেখ্য, গত ১৩ মার্চ বিকেলে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। আততায়ীদের গুলিতে খুন হন তিনি। কাউন্সিলরের সঙ্গে ছিলেন যাদব রজক, শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব, সুভাষ কর্মকার, প্রদীপ চৌরাশিয়া ও সুভাষ নামে পাঁচ সঙ্গী। তাঁরা খুনের প্রত্যক্ষদর্শী। এরপর গত ৬ এপ্রিল অস্বাভাবিকভাবে মৃত্যু হয় শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণবের। কলকাতা হাই কোর্টের তরফে তপন খুনের তদন্তভার পাওয়ার পর ৬ মার্চই ঝালদা যায় সিবিআই। ঘটনাচক্রে সে দিনই উদ্ধার হয় নিরঞ্জনের ঝুলন্ত মৃতদেহ। তাঁর মৃত্যুকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google