লঞ্চ হল Harley-Davidson X440। দাম কত জেনে নিন

ভারতে লঞ্চ হল Harley-Davidson X440 মোটরসাইকেল। Hero MotoCorp এবং Harley-Davidson-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে Harley-Davidson X440। এই মোটরসাইকেলের শুরুর দাম ২.২৯ লাখ বলে জানা গিয়েছে। এই নতুন বাইক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতে লঞ্চ হল Harley-Davidson X440 মোটরসাইকেল। Hero MotoCorp এবং Harley-Davidson-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে Harley-Davidson X440। এই মোটরসাইকেলের শুরুর দাম ২.২৯ লাখ বলে জানা গিয়েছে। এই নতুন বাইক তৈরি হবে Hero MotoCorp-এর নিমরানা ফ্যাক্টরিতে। Hero MotoCorp দেশের সব থেকে বড় টু-হুইলার প্রস্তুতকারক এবং Harley-Davidson X440 হল আইকনিক আমেরিকান ব্র্যান্ড। এই দুইয়ের যোগে অবশেষে ৪৪০সিসি সেগম্যেন্টে প্রবেশ করল ভারত।

তিনটে রুপে পাওয়া যাচ্ছে Harley-Davidson X440 – ডেনিম(Denim), ভিভিড (Vivid) এবং এস (S)। Harley-Davidson X440 ডেনিম হচ্ছে ২.২৯ লাখ, Harley-Davidson X440 ভিভিডের দাম ২.৪৯ লাখ এবং Harley-Davidson X440 এস ২.৬৯ লাখ।

   

Harley-Davidson X440 Denim পাওয়া যাচ্ছে মাস্টার্ড রং-এ, সঙ্গে থাকবে স্পোক হুইল। Harley-Davidson X440 Vivid-এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ম্যেটালিক থিক রেড এবং ম্যেটালিক ডার্ক সিলভার রং-এ। Harley-Davidson X440 S পাওয়া যাবে ডেনিম ব্ল্যাক কলরে।

Harley-Davidson X440-এর কেন্দ্রস্থলে রয়েছে একটি 440cc, একক-সিলিন্ডার, 2-ভালভ, তেল-ঠাণ্ডা পেট্রোল ইঞ্জিন, যা 27bhp সর্বোচ্চ শক্তি এবং 38Nm পিক টর্ক তৈরি করে। ইঞ্জিনটিতে রয়েছে একটি 6-স্পিড ট্রান্সমিশন। বাইকটিতে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচও রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google