Tollywood: দু’দশক পরেও কৌশিক-চূর্ণীর ভালোবাসা অটুট

১৬ ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চূর্ণী গঙ্গোপাধ্যায়।একটা সময় কৌশিক ও চূর্ণী দুজন দুজনকে ভালোবেসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দু’দশকের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

১৬ ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চূর্ণী গঙ্গোপাধ্যায়।একটা সময় কৌশিক ও চূর্ণী দুজন দুজনকে ভালোবেসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

দু’দশকের বেশি একে অপরের সঙ্গে বাঁধা রয়েছেন দু’জনে।পেশাগত জীবনে একসঙ্গে বহু কাজও করেছেন। ঘরে-বাইরে সর্বত্রই তাঁরা জুটি।তাই স্বাভাবিক ভাবেই আজকের দিনটি খুবই স্পেশ্যাল দম্পতির কাছে।এই দিনে স্ত্রীকে ভালোবাসা জানিয়ে ট্যুইট করেছেন পরিচালক।সাধারণত কাজের বাইরে নিজের পারিবারিক জীবন নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়না কৌশিককে।যদিও এবার সেই প্রসঙ্গই পরিচালকের কলমে উঠে এল। কৌশিকের (Kaushik Ganguly) কথায়,পারিবারিক আপডেট দেওয়ার চল তাঁর পরিবারে নেই। নিজেদের মতো করেই আনন্দ বা মন খারাপ সামলে থাকতে পছন্দ করেন তারা।কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার পথ চলা শুরু করতে পারলে ভালো হয়।আজ তাদের বিবাহবার্ষিকী।
তাই এমন এক বিশেষ দিনে তাদের ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কৌশিক।এর আগে ১৪ ই নভেম্বর চূর্ণীর (Churni Ganguly)জন্মদিনেও ও তাঁকে ভালোবাসা জানিয়ে খোলা চিঠি লিখেছিলেন কৌশিক।

   

তিনি লিখেছিলেন, ‘আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি। কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এতো ক্ষমতা ছিল! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে ।’ তাঁর আরও সংযোজন, ‘আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা। আরও অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলব। অনেক অনেক আদর।’ বিয়ের এত গুলো বছর অতিক্রম করার পরেও ঘরে এবং বাইরে দুজনের কেমিস্ট্রি আজ ও একই রকম অটুট রয়েছে।তাই কৌশিকের করা ট্যুইটে শুধু ভক্তরাই নয়, সহকর্মীরাও নস্টালজিক হয়ে পড়েছেন।কমেন্টে কমেন্টে মুহূর্তেই ভোরে উঠেছে পরিচালকের সোশ্যাল পেজ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google