রাতের অন্ধকারে ভারতে ঢুকতে গিয়ে BSF র হাতে আটক বাংলাদেশি

কোচবিহার: উত্তরবঙ্গের সীমান্তে আবারও বেআইনি অনুপ্রবেশের ঘটনা সামনে এল। (Haldibari BSF)কোচবিহারের হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি যুবককে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
haldibari-bsf-bangladeshi-intruder-arrest-border-security-cooch-behar

কোচবিহার: উত্তরবঙ্গের সীমান্তে আবারও বেআইনি অনুপ্রবেশের ঘটনা সামনে এল। (Haldibari BSF)কোচবিহারের হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি যুবককে আটক করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বিএসএফের ১৩০ নম্বর ব্যাটালিয়নের সাগরমাথা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় কর্তব্যরত জওয়ানরা সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন। সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে এক ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে জওয়ানরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানা যায়।

   

আরও দেখুনঃ সিতাই বিধানসভায় বিজেপি নেতাকে ধারাল অস্ত্র দিয়ে হামলা

বিএসএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম জলিল ইসলাম (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার থানার কাটকিবাড়ি এলাকায়। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে তিনি কাজের সন্ধানে ভারতে আসার কথা জানিয়েছেন বলে সূত্রের দাবি, তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএসএফ ওই যুবককে হলদিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার পরিচয়, যোগাযোগ ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। পাশাপাশি, সীমান্ত পারাপারের পেছনে কোনও দালাল চক্র বা মানব পাচার চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার ধৃত যুবককে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়। আদালতে পেশ করার পর বিচারক তাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন, যাতে পুলিশ আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারে। তদন্তকারী সংস্থার মতে, এই সময়ের মধ্যে তার মোবাইল যোগাযোগ, আর্থিক লেনদেন এবং সীমান্তে ঢোকার সম্ভাব্য রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google