মনিপু্রের এই মিডফিল্ডারের যোগদানের কথা ঘোষণা করল গোকুলাম

শেষ কয়েক সিজন ধরেই খুব একটা ছন্দে নেই গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। টেবিলের চতুর্থ স্থানেই শেষ ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Leimapokpam Sibajit Singh

শেষ কয়েক সিজন ধরেই খুব একটা ছন্দে নেই গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলেই। তবে‌ সেইসব এখন সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া কেরালার এই ফুটবল ক্লাব। সেজন্য গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করার পরিকল্পনা ছিল দক্ষিণের এই দলের। সেজন্য, ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Also Read | ফাজিলের গোল! বিদেশের মাটিতে প্রথম জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

   

এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর রয়েছে তাঁদের। গত কয়েক মাস ধরেই যার মধ্যে এবার ব্যাপকভাবে শোনা যাচ্ছে লেইমাপোকপাম সিবাজিৎ সিংয়ের নাম। পূর্বে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন এই তরুণ মিডফিল্ডার। বছর কয়েক আগে এই দলের জার্সিতেই জিতেছিলেন ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। তবে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। তারপর থেকেই এই মিডফিল্ডারকে দলে টানতে মরিয়া ছিল আইলিগের একাধিক ফুটবল ক্লাব।

Also Read | কাজাখস্তানে লক্ষভেদ করে সোনার মেয়ে নীরু

যার মধ্যে ব্যাপকভাবে শোনা যাচ্ছিল গোকুলামের নাম। কথাবার্তা ও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। শোনা যাচ্ছিল, দীর্ঘমেয়াদি চুক্তিতে নাকি তাঁকে দলে সই করাতে চলেছে আইলিগের এই শক্তিশালী ফুটবল ক্লাব। সেটাই হল এবার। সোমবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, গত মরসুম পর্যন্ত সবুজ-মেরুনের যুব দলে যথেষ্ট নজর কেড়েছিলেন সিবাজিৎ সিং। পরবর্তীতে সিনিয়র দলের স্কোয়াডে থাকলেও খুব একটা সুযোগ পাননি তিনি। কিন্তু এবার নতুন চ্যালেঞ্জ।

নয়া সিজনে গোকুলামের জার্সিতে নিজেকে মেলে ধরাই প্রধান লক্ষ্য বছর কুড়ির এই ফুটবলারের। সেইমতো প্রস্তুত করছেন নিজেকে। আসন্ন আইলিগে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এই তরুণ মিডফিল্ডার এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google