Nuha Marong: গাম্বিমার ফরোয়ার্ডকে দলে নিয়ে আক্রমণের ধার বাড়াল রাজস্থান ইউনাইটেড

গাম্বিমার ফরোয়ার্ড নুহা মরোংকে (Nuha Marong ) ২০২২-২৩ মরশুমের জন্যে রাজস্থান ইউনাইটেড। ২৯ বছর বয়সী আক্রমণ ভাগের এই ফুটবলারকে শেষ খেলতে দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ‘বসুন্ধরা ...

By Rana Das

Published:

Follow Us
Nuha Marong

গাম্বিমার ফরোয়ার্ড নুহা মরোংকে (Nuha Marong ) ২০২২-২৩ মরশুমের জন্যে রাজস্থান ইউনাইটেড। ২৯ বছর বয়সী আক্রমণ ভাগের এই ফুটবলারকে শেষ খেলতে দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ‘বসুন্ধরা কিংস’ এর হয়ে। এএফসির গ্রুপ পর্বে বসুন্ধরা হারিয়ে দিয়েছিল গোকুলাম কেরালা’কে, সেই দলেও ছিলেন তিনি।

সূত্রের মারফত জানা গিয়েছে ইতিমধ্যে এই ফুটবলার চুক্তি সেরে ফেলেছে রাজস্থান ইউনাইটেডে।চলতি মরশুমের শেষ অবধি এই ক্লাবেই থাকবেন তিনি।
গত মরশুমে আইলিগে যোগ দিয়েছিল রাজস্থান ইউনাইটেড।আসছে মরশুমে যে তারা আইলিগ জয়কেই পাখির চোখ করছেন সেটা তাদের উন্নত মানের ফুটবলার’দের সই করানোর তালিকা দেখে স্পষ্ট হচ্ছে।গাম্বিয়ার এই আন্তর্জাতিক ফুটবলার’কে দলে নিয়ে নিজেদের অ্যাটাকিং থার্ড’কে আরও ধারলো করে তুলেছে এই ক্লাব।

   

ভারতের কোনও ক্লাবে এখনো অবধি খেলতে না পারলেও ইতিমধ্যে ভারতের মাটিতে খেলে ফেলেছেন এই ফুটবলার।বসুন্ধরা’র হয়ে মেজিয়ার বিরুদ্ধে গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন।গোকুলাম কেরালার বিরুদ্ধেও ভালো খেলেছিলেন, এবং দলের জয়ের দিন গোল’ও করেছিলেন।

স্পেন এবং গাম্বিয়ার দ্বৈত নাগরিকত্বের অধিকারী এই ফুটবলার এখনও অবধি খেলেছেন – Llagostera, Sant Andreu, Elche Ilicitano, CA Osasuna Promesas, Atletico Saguntino, CD Castellon, Atletico Baleares, Racing, Recre Granada, UCAM Murcia, UE Costa Brava এবং Bashundhara Kings – এ।মোট মিলিয়ে ২৪২ টা ম‍্যাচ খেলেছিলেন,তাতে ৪৯ টা গোল করেছিলেন,আছে ৯ টি অ্যাসিস্ট।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google