Mission Gaganyaan: ‘গগনযান’-এ যাচ্ছেন এই ৪ মহাকাশচারী, নাম ঘোষণা ইসরোর

নতুন করে ইতিহাস গড়ার জন্য তৎপর ভারত। বলা ভালো, ইসরোর (ISRO)-র হাত ধরে নতুন করে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে চলেছে ভারত (India)। ইসরোর পরবর্তী মিশন গগনযান (Mission ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নতুন করে ইতিহাস গড়ার জন্য তৎপর ভারত। বলা ভালো, ইসরোর (ISRO)-র হাত ধরে নতুন করে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে চলেছে ভারত (India)। ইসরোর পরবর্তী মিশন গগনযান (Mission Gaganyaan) নিয়ে উচ্ছ্বসিত সমগ্র ভারত। এদিকে এই মিশনের কাজ কত দূর এগোলো তা তদারকি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কেরালায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-এর তিনটি মূল প্রযুক্তিগত ইউনিটের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) পরিদর্শন করেন। ভিএসএসসি সফরকালে প্রধানমন্ত্রী মোদী গগনযান মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রামও পর্যালোচনা করেন এবং গগনযান মিশনের সঙ্গে যুক্ত নভোচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। মনে করা হচ্ছে, গগনযান প্রকল্পের আওতায় আজ মহাকাশে যাওয়া নভোচারীদের নাম প্রকাশ্যে এল।

   

প্রধানমন্ত্রী গগনযান অভিযানে প্রেরিত মহাকাশচারীদের নাম ঘোষণা করেন এবং তাঁদের দেন অ্যাভোলিটন উইংস। গগনযান মিশনে যে নভোচারীদের পাঠানো হবে তাঁদের মধ্যে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google