কাঠ পাচারে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা পাসাং লামার জামিন খারিজ

আলিপুরদুয়ার কালচিনি ব্লকের দাপুটে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পাসাং লামা (Pasang Lama)। এক সময় ব্লক সভাপতি ছিলেন তিনি। কাঠ পাচারের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। মঙ্গলবার ...

By Rana Das

Published:

Follow Us
Former TMC leader Pasang Lama bail rejected

আলিপুরদুয়ার কালচিনি ব্লকের দাপুটে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পাসাং লামা (Pasang Lama)। এক সময় ব্লক সভাপতি ছিলেন তিনি। কাঠ পাচারের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাকে।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে অভিযুক্ত টিএমসি নেতা সেই মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু সরকার পক্ষের প্রবল বিরোধিতায় তাঁর জামিন নাকচ হয়েছে।

   

এই ঘটনায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি কৌঁসুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মামলায় মূল অভিযুক্ত পাসাং লামা এদিন তাঁর জামিনের আবেদনে নিজেকে সরকারি রাজনৈতিক দলের কর্মী হিসেবে দাবি করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য সরকার পক্ষ এই ব্যাপারে অভিযুক্তর পাশে না দাঁড়িয়ে জামিনের আবেদনের বিরোধিতা করে। যার ফলে তা খারিজ হয়ে যায়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google