Loksabha Vote 2024: বিশ্বকাপজয়ী ইউসুফকে টিকিট দিয়ে চমক দিল তৃণমূল

লোকসভা নির্বাচনের (Loksabha Vote 2024) লড়াইয়ে বিভিন্ন পেশার তারকাদের অংশগ্রহণ বার বার দেখাযায় রাজনীতির রঙ্গমঞ্চে। এবারও তার কোনো রখম ব্যাতিক্রম হলো না। বঙ্গের রাজনীতিতে ২০০৯ সাল থেকে রূপোলি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা নির্বাচনের (Loksabha Vote 2024) লড়াইয়ে বিভিন্ন পেশার তারকাদের অংশগ্রহণ বার বার দেখাযায় রাজনীতির রঙ্গমঞ্চে। এবারও তার কোনো রখম ব্যাতিক্রম হলো না। বঙ্গের রাজনীতিতে ২০০৯ সাল থেকে রূপোলি ‌পর্দা থেকে খেলার মাঠের তারকাদের ভোটের মাঠে নামানোর কৌশল অবলম্বন করে তৃণমূল কংগ্রেস। আর সেই বিষয়কেই ধরে রেখেই ২০২৪ সালে নির্বাচনের লড়াইয়ের প্রার্থী তালিকাতেও চমক দিলেন তৃণমূল সুপ্রিমো।

২০২৪ এর শাসকদলের তারকা প্রার্থীদের তালিকায় সব থেকে বড় চমক ইউসুফ পাঠান (Yusuf Pathan)। বহরমপুরের ভারতীয় দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠানকে এবার রাজনীতির ময়দানে নামা‌লেন তৃণমূল কংগ্রেস। শুধু পাঠানেই শেষ নয় ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়তে চলেছেন তৃণমলের প্রার্থী হলেন ।

   

২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফকে টিকিট দিয়ে সংখ্যালঘু অধ্যুসিত বহরমপুরে বিশেষ চমক দি‌লেন তৃণমূল সুপ্রিমো। সব মিলেমিশে এখন ২০২৪ লোকসভা নির্বাচনে যে গরম হাওয়া বইবে তা আজকের পর বোঝাযাচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google