ইস্টবেঙ্গল থেকে পাস কাটাতে চাইছে ফুটবলার সুমিত পাসি

ডুরান্ডে আত্মঘাতী গোল হাইপ্রেসার গেমে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে৷ তার উপর নিজের অফফর্মের কারণে ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তদের ‘চোখের বালি’ ফুটবলার সুমিত পাসি (Sumit Pasi )। সূত্রে খবর,জানুয়ারি ...

By Rana Das

Published:

Follow Us
Sumit Pasi

ডুরান্ডে আত্মঘাতী গোল হাইপ্রেসার গেমে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে৷ তার উপর নিজের অফফর্মের কারণে ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তদের ‘চোখের বালি’ ফুটবলার সুমিত পাসি (Sumit Pasi )।

সূত্রে খবর,জানুয়ারি ফিফা উইন্ডো খুলতেই সম্ভাবনা রয়েছে সেন্ট্রাল ফরোয়ার্ড সুমিত পাসি নাম লেখাতে পারেন নর্থইস্ট ইউনাইটেড এফসি দলে। কলকাতা লিগের ম্যাচ চলাকালীন লাল হলুদ ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনকে ঘিরে ধরে সুমিত পাসিকে লাগাতার খেলানো নিয়ে আপত্তি জানিয়েছিল।

   

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে,ইস্টবেঙ্গল ক্লাব কর্তারাও পাসির পারফরম্যান্সে খুশি নয়।অন্যদিকে, ২৮ বছরের পাসি দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়ার জেরে কার্যত হতাশ হয়েই দলবদলের পথে হাটছেন।

নর্থইস্ট দল অ্যাটাকিং মিডফ্লিডে ফ্রেশ লেগ খুঁজছে। ইস্টবেঙ্গল ফুটবলার সুমিত পাসি সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি অ্যাটাকিং মিডফ্লিডেও খেলে।তাই টিম ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা পাসি রয়েছে। সবকিছু ঠিকঠাক হলে ইস্টবেঙ্গল এফসি থেকে সুমিত পাসির পাস কাটিয়ে বেরিয়ে যাওয়া সময়ের অপেক্ষা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google