Ronaldinho Gaucho: কলকাতায় পা রাখলেন রোনাল্ডিনহো, উন্মাদনা চরমে সমর্থকদের

অবশেষে অপেক্ষার অবসান। তিলোত্তমায় পা রাখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। এই দিনটার অপেক্ষাতেই ছিল শহরের আপামর ফুটবলপ্রেমী মানুষ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল যে অক্টোবরের ...

By Rana Das

Published:

Follow Us
Ronaldinho Gaucho's Unforgettable Appearance in Kolkata: A Football Legend's Visit

অবশেষে অপেক্ষার অবসান। তিলোত্তমায় পা রাখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। এই দিনটার অপেক্ষাতেই ছিল শহরের আপামর ফুটবলপ্রেমী মানুষ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল যে অক্টোবরের প্রথমদিকেই ভারতে পা রাখবেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো।

তবে বিবিধ কারনে তা সম্ভব না হলেও এই মাঝামাঝি সময় চলে আসলেন তিনি। এক্ষেত্রে বিশেষ সক্রিয়তা দেখিয়েছে রাজ্যের একটি জনপ্রিয় স্পোর্টস ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই নিজের সোশ্যাল সাইটে কলকাতায় আসার কথা জানান এই তারকা। সেইসঙ্গে পুজোর দিনগুলোতে কোথায় কোথায় যাবেন ও কি কি করবেন তাও জানান নেটমাধ্যমে।

   

তারপর থেকে শুরু হয় দিনগোনা। অপেক্ষার অবসান ঘটল আজ সন্ধ্যায়। কলকাতা বিমান বন্দরে এসে উপস্থিত হন এই ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। তাকে একবার চোখে দেখার জন্য বিমানবন্দরে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। তারপর, রোনাল্ডিনহো বাইরে আসতেই চরমে পৌঁছে যায় সমর্থকদের উন্মাদনা। যা দেখে খুশি এই তারকা। এবার আগামীকালের অপেক্ষা।

যতদূর জানা গিয়েছে, আগামীকাল একটি ফুটবল অ্যাকাডেমিতে যাবেন ডিনো। তারপর সেখান থেকে সোজা চলে আসতে পারেন লেকটাউনে। সেখানে এসে উদ্বোধন করতে পারেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। এরপর চলে যেতে পারেন আহেরিটোলার পুজোতে। এছাড়াও তার পরেরদিন যেতে পারেন একটি প্রদশর্নী ফুটবল ম্যাচ দেখতে। বর্তমানে এই নিয়ে চরম উন্মাদনা দেখা দিয়েছে বঙ্গের ফুটবলপ্রেমী মানুষের মধ্যে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google