বিশ্বের উচ্চতম সেতুতে সফল হল ট্রায়াল রান! ইতিহাসের মুখে ভারতীয় রেল

বিশ্বের উচ্চতম সেতুতে সফলভাবে সফল হল ট্রায়াল রান। ইতিহাস তৈরীর মুখে রেল। সাঙ্গলদান-রিয়াসি ট্রেনের প্রথম ট্রায়াল রান ৷ ট্রেনটি বিশ্বের উচ্চতম চেনাব সেতু অতিক্রম করে নয়া মাইলফলক সৃষ্টি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
indian railways

বিশ্বের উচ্চতম সেতুতে সফলভাবে সফল হল ট্রায়াল রান। ইতিহাস তৈরীর মুখে রেল। সাঙ্গলদান-রিয়াসি ট্রেনের প্রথম ট্রায়াল রান ৷ ট্রেনটি বিশ্বের উচ্চতম চেনাব সেতু অতিক্রম করে নয়া মাইলফলক সৃষ্টি করেছে ৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

তিনি বলেন, “চেনাব সেতু পার করে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত ট্রেনের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে । ইউএসবিআরএল প্রকল্পের অধীনে সকল নির্মাণকাজ প্রায় শেষের পথে ৷ কেবল ১ নম্বর টানেল তৈরির কাজ আংশিক বাকি রয়ে গিয়েছে ।”

   

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরের ভিত্তিতে জানা গিয়েছে, উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ৷ এটি সম্পন্ন হলেই ভারতীয় রেল অসাধ্য সাধন করবে ৷ কাশ্মীরের সঙ্গে রেলপথে জুড়ে যাবে দেশের বাকি অংশ ৷ ইউএসবিআরএল প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই চেনাব সেতুটি তৈরি হয়েছে ৷ এই সেতুটি চেনাব নদীর 359 মিটার (প্রায় ১০৯ ফুট) উপরে নির্মিত এবং এটি আইফেল টাওয়ারের থেকেও প্রায় ৩৫ মিটার উঁচু ।

রেলমন্ত্রকের তরফে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যেখানে ২১৪০ টি স্থানে ৪০ লক্ষ ১৯ হাজার ৫১৬ জন লোক অংশগ্রহণ করেছিলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে রেলওয়ে সেতুর নীচে রাস্তার উদ্বোধন এবং রেল স্টেশনগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । কোনও পাবলিক ইভেন্টে বিভিন্ন ভেন্যুতে এত সংখ্যক লোক অংশ নেওয়ায় এটি লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৷

গত শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, “বন্দে ভারত স্লিপার ট্রেনের কাজ পুরোদমে চলছে এবং প্রথম ট্রেনটি দুই মাসের মধ্যে চালু হয়ে যাবে । সমস্ত প্রযুক্তিগত কাজ শেষ পর্যায়ে রয়েছে । ট্রেনসেটটি বিইএমএল লিমিটেড তার বেঙ্গালুরুর রেল ইউনিটে তৈরি করেছে । বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের আরও সুবিধা এবং অদূর ভবিষ্যতে বিশ্বমানের পরিষেবা প্রদান করবে ৷”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google