Firebroke out:গার্ডেনরিচে রেল হাসপাতালে আগুন, সিআরপিফের চেষ্টায় প্রাণে বাঁচল রুগী

মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল গার্ডেনরিচের বিএনআর রেল হাসপাতালে। সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
hospital

মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল গার্ডেনরিচের বিএনআর রেল হাসপাতালে। সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে চোখের অপারেশন কক্ষ থেকে প্রথমে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সেই ধোঁয়ার দেখেই প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভর্তি থাকা রুগীরা কী করবে ভেবে না পেয়ে এদিক-ওদিক দৌড়াতে থাকে। কিন্তু আগুন লাগার খবর পেয়েই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র এক ঘণ্টার মধ্যে দমকল পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা মূলত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। তবে কীভাবে চোখের অপারেশন কক্ষে আগুন লাগল তা আপাতত জানা যায়নি।

   

প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই লাগার ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ। আগুন লাগার প্রসঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ান বলেন, “আগুন লাগার পরই আমরা রোগীদের সরিয়ে ফেলি। প্রায় দশ থেকে পনেরো রোগী ছিলেন। আমরাও চেষ্টা করছিলাম আগুন নেভানোর। তবে তা হওয়ায় দমকলকে খবর দেওয়া হয়।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google