FC Goa: এবার এই গোলরক্ষককে দলে টানল গোয়া

দল বদলের বাজারে খুব একটা পিছিয়ে নেই এফসি গোয়া (FC Goa)। মানালো মার্কেজের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে শুরু করেছে এই ফুটবল ক্লাব। গত ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Lara Sharma

দল বদলের বাজারে খুব একটা পিছিয়ে নেই এফসি গোয়া (FC Goa)। মানালো মার্কেজের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে শুরু করেছে এই ফুটবল ক্লাব। গত বছর দল চ্যাম্পিয়নশীপের লড়াইয়ে থাকলেও মুম্বাই সিটির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল তাদের। কিন্তু সেইসব ভুলে এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

সেজন্য, অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। মূলত বিদেশী ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের দিকে ও যথেষ্ট নজর রয়েছে তাদের। তার মাঝেই মঙ্গলবার লারা শর্মার (Lara Sharma) যোগদানের কথা ঘোষণা করল গোয়া‌।

   

গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ম্যাচ খেলেছিলেন এই গোলরক্ষক। কিন্তু পরবর্তীতে তাকে আর দলে রাখতে চায়নি বেঙ্গালুরু এফসি। সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে দলে টেনে নেয় মানালো মার্কেজের এফসি গোয়া শিবির। এছাড়াও একাধিক দেশীয় ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। সপ্তাহ কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকেই আকাশ সাঙ্গওয়ানের নাম ঘোষণা করেছিল এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল দলের সমর্থকদের।

এছাড়াও পরবর্তীতে জয় গুপ্তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করার কথাও জানানো হয় এই ফুটবল ক্লাবের তরফ থেকে। একটা সময় এই ফুটবলারকে পাওয়ার জন্য অলআউট গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি মত ক্লাব গুলি। শেষ পর্যন্ত তাকে ধরে রাখে গোয়া।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google