Cleiton Silva: ডুরান্ড কাপের সেমিফাইনালের ‘বিস্ফোরক’ ইস্টবেঙ্গল তারকা

ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলের বিপক্ষে ২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে তা ধরে রাখা সম্ভব হয়নি লাল-হলুদের (East Bengal )।

By Rana Das

Published:

Follow Us
Cleiton Silva

ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলের বিপক্ষে ২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে তা ধরে রাখা সম্ভব হয়নি লাল-হলুদের (East Bengal )। যারফলে, নির্ধারিত সময়ের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দলকে। কিন্তু পরবর্তীতে ডার্বি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় কলকাতার এই প্রধান।

শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফেরে মশাল ব্রিগেড। তারপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয় কলকাতার এই প্রধান।

   

যেখানে তাদের মুখোমুখি হতে হয় আইলিগ জয়ী গোকুলাম কেরালা দলের বিপক্ষে। সেই ম্যাচে গোকুলাম ফুটবলারদের যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গেলেও শেষ পর্যন্ত বাজিমাত করে লাল-হলুদ ব্রিগেড। সেই জয়ের ফলেই এবার সেমিফাইনালে উঠেছে কলকাতার এই প্রধান।  যেখানে তাদের লড়াই করতে হবে আইএসএলের অন্যতম দল নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তবে ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। প্রায় একই কথা শোনা গিয়েছে দলের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার মুখে।

অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই টুর্নামেন্টের শুরুটা খারাপ হলেও ছেলেরা নিজেদের ছন্দে ফিরেছে। গত মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। তবে সেই খারাপ পারফরম্যান্স কাটিয়ে এই নতুন মরশুমের শুরুতে একটি টুর্নামেন্টের ফাইনালের লক্ষ্যে উঠে আসা টাই বিরাট বড় বিষয়।”

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google