Sergio Lobera: পরিসংখ্যানে টিকছে না লোবেরার হুঙ্কার

সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসি (Mohun Bagan SG Clash with Odisha FC)। সেমিফাইনালের প্রথম লেগে দুই দলই তুলে নিতে চাইছে জয়। নিজেদের ঘরের মাঠে খেলতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Coach Sergio Lobera

সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসি (Mohun Bagan SG Clash with Odisha FC)। সেমিফাইনালের প্রথম লেগে দুই দলই তুলে নিতে চাইছে জয়। নিজেদের ঘরের মাঠে খেলতে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)। মুখে তিনি যত যাই বলুন না কেন, পরিসংখ্যান বলছে পাল্লা ঝুঁকে মোহনবাগানের দিকে।

ম্যাচের আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা। সম্মেলনে তিনি বলেছেন, ‘দল ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে। কলিঙ্গে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো। একটা লিগ প্রতিযোগিতায় ৯ জয়, ৩ ড্র এবং ঘরের মাঠে অপরাজিত থাকার এই রেকর্ড খুব সাধারণ নয়। সুতরাং, এখানে মোহনবাগানের কাজ খুব একটা সহজ হবে না। এটা আমাদের ঘরের মাঠে খেলা। সমর্থকরা আমাদের পাশে থাকবে গোটা সময় জুড়ে।’

   

লোবেরার বক্তব্য যুক্তি রয়েছে। চলতি মরসুমে ওড়িশা এফসির পারফরম্যান্স ভালো। বিশেষত ঘরের মাঠে, কলিঙ্গ স্টেডিয়ামে। এই মাঠেই প্রথম পর্বের সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সব পরিসংখ্যান কিন্তু ওড়িশা এফসির পক্ষে নেই।

হেড টু হেড পরিসংখ্যানে ওড়িশা এফসির থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ওড়িশা এফসি জিতেছে ১ বার, মোহনবাগান জিতছে ৫ বার, ড্র হয়েছে ৫ টি ম্যাচ। গোল করার দিক থেকেও এগিয়ে সবুজ মেরুন। মোহনবাগান দিয়েছে ১৮ গোল, ওড়িশা এফসি দিতে পেরেছে মাত্র ৯ গোল। প্রথম লেগের সেমিফাইনালে দুই দলের ফরোয়ার্ডরা ফুটবল প্রেমীদের নজরে থাকবেন। দিয়েগো মৌরিসিও, রয় কৃষ্ণা, জেসন কামিন্স, দিমি পেত্রাতস, আর্মান্দো সাদিকু-রা কেমন খেলেন সে দিকে চোখ থাকবে সকলের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google