East Bengal Jersey: প্রকাশিত হল ব্রাউনের জার্সি নম্বর

শুক্রবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ফুটবলার ফেলিসিও ব্রাউন ফোর্বস। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার জার্সি নম্বর প্রকাশ করেছে ক্লাব। ফেলিসিও ...

By Rana Das

Published:

Follow Us
felicio brown forbes

শুক্রবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ফুটবলার ফেলিসিও ব্রাউন ফোর্বস। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার জার্সি নম্বর প্রকাশ করেছে ক্লাব।

ফেলিসিও ব্রাউন ফোর্বসের জার্সি নম্বর নিয়ে চলা জল্পনা সত্যি হয়েছে। ৯১ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে তার হাতে। টিম হোটেলে তার হাতে তুলে দেওয়া হয় জার্সি। এর আগে ইস্টবেঙ্গলের ৯১ নম্বর জার্সি পরে খেলেছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুব্রত পাল।

   

ফোবর্সের উপস্থিতিতে দল যে আরও শক্তিশালী হবে তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। গতবারের পর এবারেও ভালো ফর্মে রয়েছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা। তার সাথে ফোবর্স যুক্ত হলে প্রতিপক্ষের রক্ষণে চাপ আরও বাড়বে বলে লাল হলুদ সমর্থকরা আশা করছেন।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলার জন্য গুয়াহাটিতে রয়েছে ইস্টবেঙ্গল। সরাসরি সেখানে পৌঁছে গিয়েছেন ফোবর্স। তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন লাল হলুদ দলের অধিনায়ক ক্লেইটন সিলভা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google