পুরনো সম্পর্কে ফিরছেন সুস্মিতা!

মুম্বই: গত ডিসেম্বরে তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন বিশ্বসুন্দরী। তবে শেষ হয়েও শেষ হয়নি যেন। একেই বোধ হয় বলে বিনি সুতোর টান। প্রাক্তন মিস ইউনিভার্সকে বিচ্ছেদের পরে প্রাক্তন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
susmita-sen

মুম্বই: গত ডিসেম্বরে তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন বিশ্বসুন্দরী। তবে শেষ হয়েও শেষ হয়নি যেন। একেই বোধ হয় বলে বিনি সুতোর টান। প্রাক্তন মিস ইউনিভার্সকে বিচ্ছেদের পরে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা গিয়েছে ফের। বলিউড লাইফের একটি প্রতিবেদন অনুসারে, প্রাক্তন এই প্রেমিক যুগল অভিনেত্রীর বাড়ি থেকে একই গাড়িতে একসঙ্গে বেরিয়েছিলেন। তাঁদের সঙ্গে এক অন্য বন্ধুও ছিলেন।

২৩ ডিসেম্বর সুস্মিতা তাঁর সঙ্গে রোহমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব।’ আসলে সম্পর্ক ভেঙে যোগাযোগ কি থেমে থাকে? বন্ধুত্বে কি বদল আসে? তেমন তুমুল বদল যে আসে না তা প্রমাণ করেছেন সুস্মিতাই।

   

ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রাক্তন যুগলকে বলি অভিনেত্রীর বাড়ির তলায় আধ ঘণ্টা কথা বলতে দেখা যায়। তার পরে রোহমান প্রাক্তন বিশ্বসুন্দরীর বাড়িতে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে থাকার পরে দু’জনে মিলে গাড়ি করে বেরিয়ে যান। এই নিয়েই প্রশ্ন উঠছে। অনেই বলছেন, প্রাক্তন যুগল একসঙ্গে সময় কাটাচ্ছেন নিজেদের সময় দেওয়ার জন্য? আবার কি এক হবেন তাঁরা?

প্রসঙ্গত, এক সাক্ৎকারে সুস্মিতা বলেন, ‘রোহমান তার মেয়েদের কাছে প্রায় বাবার মতো এবং যখনই ওদের প্রয়োজন হবে তখনই রোহমান ওদের জন্য রইবে। সুস্মিতারও এই বাবা-মেয়েদের এই রসায়ন নিয়ে কোনও দ্বিধা দ্বন্দ্ব নেই বরং এই সম্পর্কের বন্ধনে খুশিই সুস্মিতা। রোহমানের সঙ্গে সুস্মিতার মেয়েদের যে যোগাযোগ এবং রোহমানের তরফে যে ভালোবাসা তা এই ব্রেক আপের পরেও অক্ষতই।’

তবে শুধু রেনে এবং আলিশার সঙ্গে নয়, সুস্মিতার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে রোহমানের। সূত্রের দাবি, এই সম্পর্ক কোনও দিনও নষ্ট হবে না।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।