SSC Scam: ‘কেন তৃণমুলী হলেম না গো’…CPIM করার দু:খ উগরে দিলেন শ্রীলেখা

টলিপাড়া থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারের উপর লাগাতার বাক্য-শেল ছুঁড়ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি সিপিআইএমের ঘনিষ্ঠ। বামপন্থী এই সাড়া জাগানো অভিনেত্রী দু:খ করে লিখেছেন তিনি কেন তৃ়ণমূলী নন। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

টলিপাড়া থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারের উপর লাগাতার বাক্য-শেল ছুঁড়ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি সিপিআইএমের ঘনিষ্ঠ। বামপন্থী এই সাড়া জাগানো অভিনেত্রী দু:খ করে লিখেছেন তিনি কেন তৃ়ণমূলী নন। এসএসসি, টেট সহ রাজ্যে অন্যান্য নিয়োগ দুর্নীতীর (SSC Scam) তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল বেআইনি সম্পত্তির ছবি দিয়ে অভিনেত্রী তীব্র কটাক্ষ করেছেন।

শ্রীলেখার দু:খ তিনি একদা রাজ্যের শাসক সিপিআইএমের সমর্থক। তিনি কটাক্ষ করে নিজের দু:খ উগরে দিয়ে লিখেছেন, বাবা মা কী শিক্ষা দিল গো, কেন তৃ়ণমূলী হলেম না গোওওও (আহা সব কিছু কি সিরিয়াসলি নিতে হয়?)।

   

তৃণমুলী হতে পারেননি কেন বলে শ্রীলেখা আরও কটাক্ষ করেছেন শাসকদলকে। তাঁর পরপর ফেসবুক পোস্টে মমতা সরকারের প্রতি চরম সমালোচনা দেখা যাচ্ছে। টলিপাড়া সরগরম। কারণ, শ্রীলেখা আগেই দাবি করেছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের আরও চার পাঁচজন বান্ধবীর নাম বলতে পারেন।

এদিকে অর্পিতা মুখার্জি ছাড়াও পার্থবাবুর একের পর এক বান্ধবীর কথা উঠে আসছে। বাকিরা সবাই পার্থ চট্টোপাধ্যায়ের সংগে বিভিন্ন কাজের সুবাদে সংযোগ ছিল বলে জানান। কিন্তু ইডি তদন্তে উঠে এসেছে অর্পিতা মুখার্জির ফ্ল্যাটগুলি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বেআইনি অর্থ জমা রাখার স্থান। ইডি জেরায় অর্পিতা স্বীকার করে, সে ছিল পার্থর লকার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google