Shyamal Mitra: ‘রোজ রাতে পাতে চাই বিশেষ এই পদ’ শ্যামল মিত্রের প্রিয় খাবার সঙ্গে স্ত্রী’র হাতের রেসিপি

প্রতিদিন রাতে পাঠার মাংস দিয়ে রুটি খেতেন শ্যামল মিত্র। ( Shyamal Mitra ) এছাড়া চাইনিজ খাবার খেতে খুব পছন্দ করতেন তিনি। গরচা রোডের ‘কিমওয়া’ রেস্তোরাঁয় প্রতি ক্রিসমাসে ছেলে-মেয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
shyamal-mitra-favourite-food-and-recipe

প্রতিদিন রাতে পাঠার মাংস দিয়ে রুটি খেতেন শ্যামল মিত্র। ( Shyamal Mitra ) এছাড়া চাইনিজ খাবার খেতে খুব পছন্দ করতেন তিনি। গরচা রোডের ‘কিমওয়া’ রেস্তোরাঁয় প্রতি ক্রিসমাসে ছেলে-মেয়ে সবাইকে নিয়ে যেতেন।

 ‘গাঙ্গুবাই’ ছবির গানে নেচে বাজিমাত করল নীপা ও তোর্সা

   

যা যা লাগবে: কচি পাঁঠা ৭৫০ গ্রাম, আলু ৩ টে (অর্ধেক করে কাটা), ১ টা বড় পেঁয়াজ কুচি, ২ টো মাঝারি সাইজের টমেটো (কুচনো), রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধবে গুঁড়ো ২ চা চামচ, জিরে গুঁড়ো দেড় চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো দেড় চা চামচ, ছোট এলাচ ৪ টে, দারচিনি ১ টা বড়, লবঙ্গ ৪ টে, তেজপাতা ২টি, ঘি ১ টেবল চামচ, তেল পরিমাণ মতো, নুন ও চিনি স্বাদ অনুযায়ী। ( Shyamal Mitra )

সত্যজিৎ রায়ের প্রিয় পদ, সঙ্গে বিজয়া দেবীর হাতের রেসিপি 

কীভাবে রান্না করবেন:

  • মাংস দই, নুন, অর্ধেক আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ৩ ঘন্টা ম্যারিনেট করে রাখুন।
  • কড়াইতে তেল গরম করে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিন।
  • পেঁয়ালে হালকা রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন। যখন পেঁয়াজে সোনালি রং ধরবে তখন টমেটো কুচি দিন।
  • টমেটো গলে গেলে মাংস আর আলু দিন। কষতে থাকুন
  • মাংস থেকে জল ছাড়লে কড়াই নামিয়ে নিন।
  • কড়াই থেকে মাংস প্রেশার কুকারে ঢেলে ১২ থেকে ১৫ হুইসেল পর্যন্ত ওয়েট করুন।
  • স্টিম বার করে ঢাকনা খুলে ৭-১০ মিনিট ঢিমে আঁচে রাখুন।
  • নামানোর আগে ঘি ও গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে আগুন নিভিয়ে ঢাকা দিয়ে রাখুন।
    খাওয়ার আগে ঢাকনা খুলুন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google