Parineeti-Raghava Engagement: বাগদান সারবেন পরিণীতি-রাঘব, বিস্তারিত অনুষ্ঠানের খুঁটিনাটি

Parineeti-Raghava Engagement: শনিবারই বাগদান সারবেন পরিণীতি ও রাঘব। বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা, বন্ধুবান্ধব।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Parineeti-Raghav Engagement

Parineeti-Raghava Engagement: শনিবারই বাগদান সারবেন পরিণীতি ও রাঘব। বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা, বন্ধুবান্ধব। সেই সঙ্গে উপস্থিত থাকবেন রাঘব চাড্ডার কিছু রাজনৈতিক অতিথিরা। উপস্থিত থাকবেন সানিয়া মির্জা, মনীশ মালহোত্রা, করণ জোহরের মতো তারকারাও।

জানা গেছে রাঘব ও পরিণীতির বাগদান অনুষ্ঠানটি দিল্লির কাপুর থালা হাউজে অনুষ্ঠিত হবে। যেটি রাজধানী দিল্লির কাপুর থালার মহারাজার বাসভবন ছিল। হাউজটি কনট প্লেসের কাছে অবস্থিত।

   

পরিণীতি মনীশ মালহোত্রার ডিজাইনের সুন্দর পোশাকে সেজে উঠবেন। সাংসদ রাঘব চাড্ডা পবন সচদেবার পোশাকে নিজেকে সাজিয়ে তুলবেন।বিয়ের আগে সেজে উঠছে পরিণীতির মুম্বইয়ের বাড়িও।

কয়েকদিন আগে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেছিলেন, ‘আমি পরিণীতি এবং রাঘবের জন্য ভীষণ খুশি। ওদের জন্য অনেক আশীর্বাদ রইল।’ প্রসঙ্গত, পরিণীতি এবং রাঘব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এক সঙ্গে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ধরে তাঁরা বন্ধু ছিলেন।

উল্লেখ্য, রাঘবের সঙ্গে পরিণীতিকে দু’দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। অনুগামীরা মনে করছেন, তবে কী পরিণীতির রাঘবের হাত ধরেই রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google