বাঙালির প্রেম দিবসের আগের রাতে রোমান্টিক মুহূর্তে বৈশাখী-শোভন

দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর আবার প্রকাশ্যে এলেন বৈশাখী-শোভন জুটি৷ আবার সেই চিরারিত ধারা বজায় রেখে রোমান্টিক অবস্থায়৷ তাও আবার ঠিক সরস্বতী পুজোর আগের রাতে৷ রাত পেরোলেই সরস্বতী পুজো। ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর আবার প্রকাশ্যে এলেন বৈশাখী-শোভন জুটি৷ আবার সেই চিরারিত ধারা বজায় রেখে রোমান্টিক অবস্থায়৷ তাও আবার ঠিক সরস্বতী পুজোর আগের রাতে৷

রাত পেরোলেই সরস্বতী পুজো। বাগদেবীর বন্ধনা আবার বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে। শোভন-বৈশাখীকে দেখলেই তা আঁচ করা যায়। অল্প বয়সী কাপলদের বলে বলে গোল দিলেন বৃষ্টি ভেজা সন্ধ্যায়।

   

শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে কিছু ছবি শেয়ার করেছেন বৈশাখী ব্যানার্জী। থুড়ি ‘বৈশাখী শোভন ব্যানার্জী’। দু’জনেই বেশ সেজেগুজে। চোখে পড়ার মতো আউটফিট। সাদা পাজামা-পাঞ্জাবী পরেছেন শোভন। গলার পাশ দিয়ে লাল সুতোর কাজ। ক্লাসিক লুক। বৈশাখীর সাজে সাবিকিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়া। প্রেম দিবসের আগে রোমান্টিক মুডে ‘বন্ধু-বান্ধবী’।

একটি ছবিতে দেখাচ্ছে শোভনবাবু বসে আছেন শোভনবাবু। পিয়ানোর কি-বোর্ডে হাত রেখেছেন হাসি মুখে। খুশিতে ঝলমল করছেন তিনি। চোখে বান্ধবীর চোখে। বান্ধবীর চোখও বন্ধুর দিকে৷ বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে’র পারফেক্ট বিজ্ঞাপন। ঈর্ষা করতে পারেন এখনকার ছেলে-মেয়েরা। সোশ্যাল মিডিয়া, হাইস্পিডের মাঝেও ব্যতিক্রম শোভন-বৈশাখী। পিয়ানোয় বসে কোন গানের সুর ধরলেন শোভন? ভাইভের সঙ্গে ম্যাচ করে নিশ্চয় সে রকম কোনো গান।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google