Anurager chowa: ২০০দিনের পূর্তিতে সেলিব্রেশানের বন্যা বইছে ‘অনুরাগের ছোঁয়া’র সেটে

 মধ্যবিত্ত সাধারণ ভেতো বাঙালীদের জীবনে বিনোদন জগতের ধারাবাহিক মনের মধ্যে এক বিশাল অংশ স্থান দখল করে থাকে। আর বর্তমান সময়ে সিরিয়াল মানে দুটি ছেলের সব থেকে বেশি জনপ্রিয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 মধ্যবিত্ত সাধারণ ভেতো বাঙালীদের জীবনে বিনোদন জগতের ধারাবাহিক মনের মধ্যে এক বিশাল অংশ স্থান দখল করে থাকে। আর বর্তমান সময়ে সিরিয়াল মানে দুটি ছেলের সব থেকে বেশি জনপ্রিয় তা হল স্টার জলসা ও জি বাংলা এছাড়াও আরো রয়েছে বিভিন্ন চ্যানেল কিন্তু যদি জনপ্রিয়তার কথা উঠে তাহলে এই দুটি চ্যানেলের নামই সর্বপ্রথম মাথায় আসে। স্টার জলসা নানা জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager chowa)।

 ইতিমধ্যেই এই ধারাবাহিকের দল তাদের দীর্ঘ দু’শ দিনের পথ সাফল্যের সাথে অতিক্রম করে ফেলেছে। তাই এই মহাআনন্দের দিনে সেলেব্রেশন হবে না, তা কি করে হয়। তাই, ২০০ দিনের পূর্তি উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে নানা ধরনের আনন্দ সবকিছুর মধ্যে দিয়েই দিনটিকে খুব সুন্দর ভাবে উদযাপন করা হয়েছে ধারাবাহিকের সেটে। আর এই সকল আনন্দের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজকালকার দিনে ফটো কিংবা সেলফি অনিবার্য। আর সেই সকল ফটোই দেখতে পাওয়া যাচ্ছে নেট দুনিয়ার আনাচে-কানাচে, এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এই আনন্দের মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছে, “অনুরাগের ছোঁয়া ২০০ নট আউট, ধন্যবাদ ভালোবাসার জন্য”।

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google