অজয়ের ভাগ্নের সঙ্গে এক পর্দায় আত্মপ্রকাশ রবীনার মেয়ের

এবার বিনোদন দুনিয়ায় (Entertainment) পা রাখতে চলেছেন দুয় ‘স্টারকিড।’ আভিষেক কাপুরের (Abhishek Kapoor) ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হবে অজয় দেবগনের ভাগ্নে (Ajay Devgan’s nephew) আমন দেবগন (Aman Devgan) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার বিনোদন দুনিয়ায় (Entertainment) পা রাখতে চলেছেন দুয় ‘স্টারকিড।’ আভিষেক কাপুরের (Abhishek Kapoor) ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হবে অজয় দেবগনের ভাগ্নে (Ajay Devgan’s nephew) আমন দেবগন (Aman Devgan) এবং রবীনা ট্যান্ডনের (Raveena Tandon) মেয়ে রাশা থাডানী। (Rasha Thadani) জানা গিয়েছে যে এই ছবিতে অজয় দেবগনও থাকবেন। ছবিটি মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি ২০২৪। ছবির নামকরণ হয়নি এখনও পর্যন্ত।

কয়েক সপ্তাহ আগেই পরিচালক অভিষেক কাপুর জন্মদিন উপলক্ষে রাশা থাডানীর একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে অভিষেক লেখেন, “শুভ ১৮ তম জন্মদিন রাশা থাডানী।“ এই পোস্টের উত্তরও দেন রাশা। পোস্টে কমেন্ট করে লেখেন,”সবকিছুর জন্য ধন্যবাদ।“ এর আগে সারা আলি খানও (Sara Ali Khan) বলিউডে (Bollywood) পা রাখেন ছবি ‘কেদারনাথ’ (Kedarnath) দিয়ে। তাঁর বিপরিতে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত (Late Sushant Singh Rajput)। অভিনেতা সুশান্তও অভিষেকের ‘কায় পো চে’ (Kai Po Che) দিয়েই বিনোদন জগতে পা রাখেন।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google