Emami East Bengal : ফিটনেস ট্রেনার ছাড়াই চলছে অনুশীলন, দলে একের পর এক চোট

অনুশীলন শুরু হয়ে গিয়েছে। এদিকে নেই কোনো ফিটনেস কোচ। ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) শিবির থেকে ইতিমধ্যে পাওয়া গিয়েছে চোট আঘাত সমস্যার খবর।  ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে অনুশীলন করছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Emami East Bengal may sign more attacking options

অনুশীলন শুরু হয়ে গিয়েছে। এদিকে নেই কোনো ফিটনেস কোচ। ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) শিবির থেকে ইতিমধ্যে পাওয়া গিয়েছে চোট আঘাত সমস্যার খবর। 

ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে অনুশীলন করছে লাল হলুদ শিবির। বৃষ্টি ভেজা মাঠের অবস্থা তথৈবচ। ইতিমধ্যে একাধিক ফুটবলার চোট পেয়েছেন এমন খবর পাওয়া গিয়েছিল। যার মধ্যে অনিকেত যাদব অন্যতম নাম। যদিও চোট যে গুরুতর এমনটাও জানা যায়নি।

   

কলকাতা ফুটবল শুরু হয়েছে। ডুরান্ড কাপও শুরু হতে চলেছে। এই অবস্থায় একটি পেশাদার ক্লাবে ফিটনেস কোচ নেই, এমনটা বড় বিস্ময়কর। বিশেষ করে এই আধুনিক ফুটবলের সময়ে। ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় সম্পন্ন। ভারতীয় কোনো ফুটবলার নেওয়া হলেও হতে পারে। 

ফিটনেস ট্রেনার ছাড়া কীভাবে অনুশীলন চালানো হচ্ছে সে ব্যাপারে সমর্থকরা প্রশ্ন তুলেছেন। ফুটবল মহলেও বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ। ফিটনেস ট্রেনার ছাড়াও দলের সঙ্গে নেই সাপোর্ট স্টাফ কিংবা গোলকিপার কোচ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google